মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৯ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশের ৭১ শতাংশ মানুষ পিআর সিস্টেমের পক্ষে : মুজিবুর রহমান

রাজশাহীর গোদাগাড়ীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে বক্তব্য দেন অধ্যাপক মুজিবুর রহমান। ছবি : কালবেলা
রাজশাহীর গোদাগাড়ীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে বক্তব্য দেন অধ্যাপক মুজিবুর রহমান। ছবি : কালবেলা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, সারা দুনিয়ায় ৯১টি দেশে পিআর সিস্টেম চালু আছে। বাংলাদেশের শতকরা ৭১ শতাংশ মানুষ পিআর-এর পক্ষে মতামত দিয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চড় আষাড়িয়াদহের দিয়াড় মানিক চক উচ্চ বিদ্যালয় মাঠে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ সময় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে চর আষাড়িয়াদহ ইউনিয়নে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ১৫০ পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়।

এ সময় তিনি বলেন, ৫ আগস্টের বিপ্লবে দুটো কথা ছিল। একটি হলো— উই ওয়ান্ট জাস্টিস, আমরা সুবিচার চাই। জালেমকে আর বাংলাদেশে দেখতে চাই না। আরেকটি হলো— দেশকে আমরা দ্বিতীয় স্বাধীনতা দিয়েছি। ১ম স্বাধীনতা যে কারণে হয়েছিল সেই উদ্দেশ্যগুলো বাস্তবায়িত হয়নি।

তিনি আরও বলেন, আমরা একটু স্বাধীন থাকতে চেয়েছিলাম কিন্তু প্রতিবেশীর কারণে সেটা হয়নি। আমরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। আমরা গণতন্ত্র চেয়েছিলাম, গণতন্ত্র হয় নাই। বরং দিনের ভোট রাতে দেওয়া হয়েছে। বিনা ভোটের নির্বাচন করা হয়েছে। আমি আর ডামি ভোট দিয়ে ইতিহাসকে কলঙ্কিত করা হয়েছে। দুনিয়ার কোথাও এ রকম নির্বাচন হয়নি।

রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সাবেক এই এমপি আরও বলেন, পিআর সিস্টেমে ভোট হলে মানুষ তার ভোটের অধিকার পাবে। সবার ভোটের মূল্যায়ন হবে, কোনো ভোটই পচবে না। যদি ব্যক্তি না দাঁড়িয়ে দল দাঁড়ায় নির্বাচনে তাহলে মারামারি হবে না। কারণ ব্যক্তি জানে না আমি ক্ষমতা পাবো কি না।

নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের উদ্দেশে তিনি বলেন, অসুস্থ লোকের পাশে যেমন ফলমূল ও কিছু হাদিয়া নিয়ে যাই, তেমনি জামায়াতে ইসলামীর পক্ষে আজকের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য এসেছি। এই সহযোগিতা দিয়ে আপনাদের বিরাট কিছু হবে না কিন্তু অন্তরের জায়গা থেকে ভালোবাসা জানাতে এসেছি।

এ সময় চর আষাড়িয়াদহ ইউনিয়নের জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল্লাহিল কাফীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন দলটির জেলা আমির আব্দুল খালেক, জেলা সেক্রেটারি গোলাম মর্তুজা, রাজশাহী মহানগর জামায়াতের যুববিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X