মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২১ পিএম
অনলাইন সংস্করণ

মাটিচাপা অবস্থায় কৃষক দল নেতার মরদেহ উদ্ধার

কৃষক দল নেতা মোবারক আলী। ছবি : সংগৃহীত
কৃষক দল নেতা মোবারক আলী। ছবি : সংগৃহীত

রংপুরের কাউনিয়ায় নিখোঁজের একদিন পর মাটিচাপা দেওয়া অবস্থায় ইউনিয়ন কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মোবারক আলীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নজরুল ইসলাম নামে একজনকে আটক করা হয়েছে।

মোবারক আলী কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের চরগণাই এলাকার ইব্রাহিমের ছেলে এবং টেপামধুপুর ইউনিয়ন কৃষকদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে স্থানীয় মমিনুল ইসলামের বাড়ির পেছন থেকে মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার এশার নামাজ পড়তে বের হয়ে মোবারক আলী আর বাড়ি ফেরেননি। পরে তার ব্যবহৃত মোবাইল ফোনটি স্থানীয় মমিনুলের বাড়ির পাশে একটি ধানক্ষেত থেকে উদ্ধার করা হয়। এরপর এলাকাবাসীর সন্দেহ হলে খোঁজাখুঁজির একপর্যায়ে প্রতিবেশী মমিনুলের বাড়ির পাশে আলগা মাটি দেখতে পান তারা। এ সময় মমিনুল পালিয়ে যায়। পরে লোকজন মাটি খুঁড়তে গেলে কাপড়ে মোড়ানো মরদেহের অংশবিশেষ বের হয় এবং দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ শাহ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নজরুল ইসলাম নামে একজনকে আটক করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X