বাঘা (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৯ এএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্র প্রবাসী আমিনুল ইসলামের পক্ষে পূজামণ্ডপে আর্থিক সহায়তা

যুক্তরাষ্ট্র প্রবাসী আমিনুল ইসলামের পক্ষে পূজামণ্ডপে আর্থিক সহায়তা

রাজশাহীর বাঘা উপজেলায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মতবিনিময় সভা ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এতে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আমিনুল ইসলাম মিঠুর পক্ষ থেকে পূজামণ্ডপের জন্য আর্থিক সহযোগিতা দেওয়া হয়।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৫টায় উপজেলাধীন চণ্ডিপুর বাজার সংলগ্ন ১নং বাজুবাঘা ইউনিয়ন বিএনপির আঞ্চলিক কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

নয়ন সরকারের সঞ্চালনায় ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের বাঘা উপজেলা সভাপতি তাপস কুমারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. হামিদুল ইসলাম (হায়দার মিলিটারি)। প্রধান বক্তা ছিলেন পূজা কমিটির সভাপতি ধীরেন্দ্রনাথ সরকার। বিশেষ অতিথি ছিলেন বিএনপির রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি জাহিদ হাসান ও জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানের প্রধান অতিথি মো. হামিদুল ইসলাম বলেন, জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেন আমিনুল ইসলাম মিঠু। তিনি আমার ছেলে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বর্তমানে আমেরিকা প্রবাসী।

উপস্থিত বক্তারা বলেন, বিএনপি সবসময় জনগণের কল্যাণে কাজ করে এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের পাশে দাঁড়ায়। তারেক রহমানের নির্দেশে আমরা সব ধর্মের মানুষকে সমানভাবে মূল্যায়ন করি। শারদীয় দুর্গোৎসব কেবল হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি বাঙালি সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। তাই এই উৎসবকে কেন্দ্র করে মানুষে মানুষে ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি ও সহমর্মিতা আরও জোরদার করা জরুরি।

তথ্য সূত্রে জানা যায়, বাঘার ৪১টি মন্দিরের দায়িত্বশীল ব্যক্তির হাতে ২ হাজার ৫০০ টাকা করে পূজা আয়োজনের জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

স্থানীয় নেতারা এ আয়োজনকে স্বাগত জানিয়ে বলেন, শারদীয় দুর্গোৎসবকে ঘিরে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। রাজনৈতিক দলগুলোর সামাজিক দায়বদ্ধতা থেকে নেওয়া এ ধরনের উদ্যোগ আগামী প্রজন্মের কাছে সহনশীলতার দৃষ্টান্ত হয়ে থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১০

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১১

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১২

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৩

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৪

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৫

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৬

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৭

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৮

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৯

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

২০
X