চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪২ এএম
অনলাইন সংস্করণ

মুসল্লিদের থেকে মোটরসাইকেল উপহার পেলেন ইমাম

মুসল্লিদের থেকে মোটরসাইকেল উপহার পেলেন মসজিদের ইমাম মাওলানা মো. জহিরুল ইসলাম। ছবি : কালবেলা
মুসল্লিদের থেকে মোটরসাইকেল উপহার পেলেন মসজিদের ইমাম মাওলানা মো. জহিরুল ইসলাম। ছবি : কালবেলা

দুই যুগেরও বেশি সময় ধরে ইমামতি করে মোটরসাইকেল উপহার পেলেন মসজিদের ইমাম মাওলানা মো. জহিরুল ইসলাম। মসজিদ পরিচালনা ও মুসল্লিদের ধর্মীয় জীবনে দিকনির্দেশনা দিতে গিয়ে তিনি নিজেকে উৎসর্গ করেছেন।

চাঁদপুর সদর উপজেলার ১২নং চান্দ্রা ইউনিয়নের দক্ষিণ বাখরপুর বায়তুস সালাম জামে মসজিদে দীর্ঘ ২৩ বছর ধরে এলাকার মসজিদে ইমামতি করে আসছেন তিনি।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জুমার নামাজের পর মসজিদ কমিটির সভাপতি মোক্তার আহমদ মাস্টারসহ ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ইমামের হাতে মোটরসাইকেলের চাবি হস্তান্তর করা হয়।

প্রবাসী সবুজ মিজি জানান, নিষ্ঠা আর দায়িত্বশীলতার স্বীকৃতিস্বরূপ এবার মুসল্লিদের পক্ষ থেকে ইমামকে একটি মোটরসাইকেল উপহার দেওয়া হলো। তার এই দীর্ঘদিনের সেবার স্বীকৃতিস্বরূপ আমার উদ্যোগে স্থানীয় মুসল্লিরা যৌথভাবে অর্থ সংগ্রহ করে তাকে এই মোটরসাইকেলটি উপহার দেয়।

ইমাম জহিরুল বলেন, মোটরসাইকেল উপহার পেয়ে আমি আবেগাপ্লুত। মুসল্লিদের এই ভালোবাসা আমাকে আরও আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে উৎসাহ দেবে।

মসজিদ কমিটির সভাপতি মোক্তার আহমদ বলেন, এই ইমাম শুধু ইমামতিই করেননি। পাশাপাশি এলাকার তরুণদের নৈতিক ও সামাজিক মূল্যবোধ শেখাতেও তিনি সক্রিয় ছিলেন। তাই এই সম্মাননা তাকে দেওয়া হয়েছে কৃতজ্ঞতার নিদর্শন হিসেবে। এমন উদ্যোগ শুধু একজন ইমামের অবদানকেই স্বীকৃতি দেয় না। সমাজে সৎ ও নিষ্ঠাবানদের প্রতি কৃতজ্ঞতার সংস্কৃতিও গড়ে তোলে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১০

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

১১

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

১২

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

১৩

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

১৪

মানবপাচারের শিকার ২৮৯ নাগরিককে দেশে ফিরিয়ে নিল রুয়ান্ডা

১৫

ভারতের হয়ে প্রথম ফিফটি সূর্যবংশীর, গড়লেন বিশ্ব রেকর্ড

১৬

লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য সেলিম হাসপাতালে ভর্তি

১৭

১০ বছর বয়সী খাদিজার মৃত্যু, ডাক্তারের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ 

১৮

কারমাইকেল কলেজে অনিয়মের অভিযোগ, ২৮ জুলাই পর্যন্ত আলটিমেটাম

১৯

দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন জামায়াত নেতা

২০
X