শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

নিখোঁজের ১২ ঘণ্টা পর মৎস্যঘের থেকে যুবকের লাশ উদ্ধার

মাফিজুর রহমান। ছবি : সংগৃহীত
মাফিজুর রহমান। ছবি : সংগৃহীত

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ি ইউনিয়নের ঘোলা গ্রামে নিখোঁজের ১২ ঘণ্টা পর মৎস্যঘের থেকে মাফিজুর রহমান (২৩) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে স্থানীয় লোকজন ঘেরের পানিতে তার হাত ভেসে থাকতে দেখে লাশ উদ্ধার করেন।

নিহত মাফিজুর একই গ্রামের নুরুল ইসলাম ও রাশিদা খাতুন দম্পতির ছেলে।

পরিবার সূত্রে জানা, তিনি দীর্ঘদিন ধরে মৃগীরোগে ভুগছিলেন। শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যার পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। রোববার সকালে ঘের থেকে তার লাশ উদ্ধার হয়। ধারণা করা হচ্ছে, হাঁটার সময় মৃগীরোগের কারণে অজ্ঞান হয়ে তিনি পানিতে পড়ে যান।

স্থানীয় ইউপি সদস্য আব্দুস সবুর গাজী বলেন, এর আগেও কয়েকবার মাফিজুর পানিতে পড়ে গিয়েছিল। শনিবার সন্ধ্যা পর্যন্ত তাকে এলাকায় দেখা গেছে। এরপর থেকে আর খোঁজ মেলেনি।

শ্যামনগর থানার তদন্তকারী কর্মকর্তা এসআই গিয়াস উদ্দিন বলেন, লাশের গায়ে কিছু দাগ রয়েছে। মাছ বা জলজ প্রাণীর আঘাতে এগুলো হয়ে থাকতে পারে। তবে অন্যকোনো কারণও থাকতে পারে। ময়নাতদন্তের জন্য লাশ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X