চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

হঠাৎ কবরস্থানে বিস্ফোরিত হলো ককটেল, আতঙ্ক

চাঁপাইনবাবগঞ্জের একটি পারিবারিক কবরস্থানে পুঁতে রাখা ককটেল বিস্ফোরণ। ছবি : কালবেলা
চাঁপাইনবাবগঞ্জের একটি পারিবারিক কবরস্থানে পুঁতে রাখা ককটেল বিস্ফোরণ। ছবি : কালবেলা

চাঁপাইনবাবগঞ্জের একটি পারিবারিক কবরস্থানে পুঁতে রাখা ককটেল হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হয়েছে। এতে কবরস্থানে বিশাল গর্তের সৃষ্টি হয়। ফলে পরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার রানিহাটি ইউনিয়নের রামচন্দ্রপুরহাট গটিপাড়া এলাকার কবরস্থানে এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে হঠাৎ করেই বিকট শব্দে ককটেল বিস্ফোরণ ঘটে। এতে কবরের এক কোনে বিশাল গর্ত তৈরি হয়। এমনকি কবরের সীমানা প্রাচীরেও ফাটল দেখা যায়। কবরের মধ্যে ও আশপাশে বিস্ফোরিত ককটেলের বিভিন্ন আলামত ছড়িয়ে রয়েছে। এ সময় একসঙ্গে অন্তত ১০টি ককটেল বিস্ফোরণ হয়েছে বলে ধারণা স্থানীয়দের।

কবরস্থানের পাশে বসতবাড়ির মালিক মো. দুখুর স্ত্রী এরিনা বেগম বলেন, ‘এটি আমাদের পারিবারিক কবরস্থান। এখানে আমার শাশুড়ি ও দাদা শ্বশুরের কবর রয়েছে। বাড়ির পেছনে থাকা কবরের ভেতর থেকে হঠাৎ সকালে ককটেল বিস্ফোরণের প্রচণ্ড শব্দ পাই। এরপর ছুটে গিয়ে দেখি, কবরের দেয়ালে ফাটল ও বারুদ ছড়িয়ে আছে। কে বা কারা কবরের মধ্যে হাতবোমা রেখে গেছেন তা আমাদের জানা নেই।’

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, রামচন্দ্রপুর এলাকায় একটি পারিবারিক কবরস্থানের মধ্যে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবির এক শিক্ষকের বাধ্যতামূলক অবসর

বিশ্বমঞ্চে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাফল্য

 হরমুজ প্রণালিতে টোল ছাড়াই চলবে জাহাজ

রাজশাহীর আমের স্বাদ নিলেন আমেরিকান রাষ্ট্রদূত

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

খোলা ড্রামে ভোজ্যতেল : ভোক্তার অধিকার কোথায়?  

ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

এএসআই পদে ২ হাজার শূন্য পদের জেলাভিত্তিক তালিকা প্রকাশ

নদীপথে পুশইনের চেষ্টা ভেস্তে দিল বিজিবি 

নেশার টাকার জন্য স্ত্রীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

১০

মিনিস্টারে চাকরির সুযোগ, বেতন ৭০ হাজার টাকা

১১

‘তাৎক্ষণিক প্রতিবাদ জানাতেই ভারত ছেড়েছি’

১২

টিকটক করায় স্ত্রীকে হত্যা

১৩

ইতালিতে অবৈধভাবে লোক পাঠানোর অভিযোগে বিমানের কর্মকর্তা গ্রেপ্তার

১৪

১৭৮ জনকে নিয়োগ দেবে ডিএনসিসি, আবেদন অনলাইনে

১৫

ইরান চুক্তি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া প্রভাবশালী ইসরায়েলপন্থি সংগঠনের

১৬

আদ্‌-দ্বীনের অন্য শাখা থাকলে, সেগুলোর কি হবে জানালেন মন্ত্রী

১৭

শিক্ষার চার স্তম্ভে আমূল পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর

১৮

৩ জেলায় চাকরি দেবে অ্যাপেক্স, আবেদন অনলাইনে

১৯

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ, দায়িত্বে জামালুন্নেসা

২০
X