ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৯ এএম
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৮ পিএম
অনলাইন সংস্করণ

৪ ঘণ্টা পর ঢাকা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ স্বাভাবিক

ভাঙ্গুড়া স্টেশনে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হওয়ার পর উদ্ধার শেষে চলে যাচ্ছে। ছবি : কালবেলা
ভাঙ্গুড়া স্টেশনে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হওয়ার পর উদ্ধার শেষে চলে যাচ্ছে। ছবি : কালবেলা

পাবনার ভাঙ্গুড়া স্টেশনে পঞ্চগড় এক্সপ্রেস (৭৯৩) লাইনচ্যুত হওয়ায় ৪ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৯টায় ভাঙ্গুড়া স্টেশনে লাইনচ্যুত ট্রেন উদ্ধারের পর চলাচল স্বাভাবিক স্বাভাবিক হয়।

জানা গেছে, ঈশ্বরদী থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন সকাল সাড়ে ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায়। উদ্ধার তৎপরতা শেষে সকাল সোয়া ৯টার দিকে ঢাকা-উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস (৭৯৩) ট্রেন ভাঙ্গুড়া স্টেশনের সিগন্যাল অনুযায়ী অপর ঢাকাগামী একটি ট্রেনকে সাইট দিতে ভোররাতে ভাঙ্গুড়া স্টেশনের লুপ লাইনে দাঁড়ায়। ঢাকাগামী ট্রেনটি চলে যাওয়ার পর সিগন্যাল অনুযায়ী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি তার গন্তব্যের দিকে রওনা হয়। কিন্তু ভাঙ্গুড়া স্টেশনের লুপ লাইনে থেকে মেইন লাইনে উঠতে গিয়ে ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেললাইন যোগাযোগ সাময়িক বন্ধ হয়ে পড়েছিল।

ভাঙ্গুড়া স্টেশনের স্টেশন মাস্টার মো. আরিফুল ইসলাম জানান, সিগন্যাল অমান্য করে ড্রাইভার ট্রেনটিকে দ্রুত গতিতে নিয়ে যাওয়ার চেষ্টা করলে লুপ লাইন থেকে প্রধান লাইনে উঠতেই এ ঘটনা ঘটে। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ে পাকশীর বিভাগীয় পরিবহন কর্মকর্তা হাসিনা কালবেলাকে বলেন, উদ্ধার কাজ শেষ হয়েছে। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

নিখোঁজ নানাকে ফিরে পেলেন হিমি

বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে প্রযুক্তিগত ব্যবস্থা নিচ্ছে সরকার : ত্রাণমন্ত্রী

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

‘শান্তিরক্ষীরা জীবন বাজি রেখে দেশের সম্মান রক্ষা করছেন’

যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ, গুলশানে পদবঞ্চিতদের অবস্থান কর্মসূচি

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বড় নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

ইরান ও ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের

১০

বিগত বছরের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

রহস্যজনকভাবে মাটি গরম হয়ে উঠছে ধোঁয়া, এলাকায় চাঞ্চল্য

১২

ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালাল ইসরায়েল

১৩

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

১৪

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ৪৭

১৫

নৌবাহিনীতে চাকরির সুযোগ, পদ ২১৪

১৬

বলিউডের বৈষম্য ও মানসিক যন্ত্রণা নিয়ে মুখ খুললেন তাপসী পান্নু

১৭

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে টোল আদায়ের বৈধতা দিলেন পৌর প্রশাসক

১৮

সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ দিল সরকার

১৯

শিশু আছিয়া হত্যা মামলার শুনানি শিগগিরই, হাইকোর্টে পৌঁছেছে পেপারবুক

২০
X