বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪২ পিএম
অনলাইন সংস্করণ

হাজত থেকে পালানো সেই যুবলীগ নেতা গ্রেপ্তার

যুবলীগ নেতা জয় সাহা। ছবি : সংগৃহীত
যুবলীগ নেতা জয় সাহা। ছবি : সংগৃহীত

বরিশাল কোতোয়ালি মডেল থানার হাজতখানা থেকে পালানো যুবলীগ নেতা জয় সাহাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে নগরীর কাউনিয়া কালাখান বাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বরিশাল মেট্রোপলিটনের কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার জয় সাহা নগরীর সদর রোড এলাকার বাসিন্দা।

মিজানুর রহমান বলেন, জয় সাহার নামে আদালত চত্বরে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। এছাড়াও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

তিনি আরও বলেন, গত ২১ সেপ্টেম্বর তাকে গ্রেপ্তার করা হয়। ওইদিন রাত ১০টার দিকে তার স্ত্রী খাবার দিতে থানায় আসে। হাজতখানায় দায়িত্বরত গার্ড (কনস্টেবল) খাবার দিতে দরজা খুলতেই তাকে ধাক্কা মেরে থানা হাজত থেকে পালিয়ে যায় জয় সাহা।

ওসি বলেন, তাকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে নামে। সোমবার রাত ৯টার দিকে কাউনিয়া কালাখান বাড়ি এলাকা থেকে তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে আদালতে সোপর্দ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

১০

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

১১

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

১২

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

১৩

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

১৪

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

১৫

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

১৬

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

১৭

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১৮

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

১৯

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

২০
X