বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৩ পিএম
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

ঘরের চারদিকে দুর্গন্ধ, দরজা খুলতেই দেখা গেল মর্মান্তিক দৃশ্য

নিহতদের বাড়িতে প্রতিবেশীদের ভিড়। ছবি : কালবেলা
নিহতদের বাড়িতে প্রতিবেশীদের ভিড়। ছবি : কালবেলা

ঠাকুরগাঁওয়ের সদর উপজেলায় বদ্ধ ঘর থেকে মা-মেয়ের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৯) সন্ধ্যায় উপজেলার ভূল্লী থানাধীন আউলিয়াপুর ইউনিয়নের মাদারগঞ্জ গ্রামের নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

তারা হলেন- মাদারগঞ্জ গ্রামের জগদীশ চন্দ্র রায়ের স্ত্রী সমিলা রানী (৪৫) ও শাপল রানী (১৮)।

প্রতিবেশী ননী চন্দ্র বলেন, সমিলা রানী তার শারীরিক প্রতিবন্ধী মেয়েকে নিয়ে বাড়িতে একা থাকতেন। তার স্বামী দ্বিতীয় সংসারে থাকেন। বিকেলে এনজিও মাঠকর্মী এসে খোঁজাখুঁজি করলে তাদের কোনো সাড়াশব্দ মেলেনি৷ ঘরের দরজা বন্ধ ছিল। একপর্যায়ে ঘর থেকে চারদিকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে।

প্রতিবেশী পুষ্পা রাণী বলেন, পাশের বাড়িটা আমাদের। আমরা সকালে কাজে যাই সন্ধ্যায় আসি। কয়েক দিন থেকেই তাদের বাইরে দেখিনি। বাড়ি এসে শুনি, ঘরের ভেতরে ওনারা মারা গেছেন। ঘর থেকে দুর্গন্ধ বের হচ্ছিল।

ভূল্লী থানার উপপরিদর্শক (এসআই) দীন মোহাম্মদ কালবেলাকে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি৷ আসার পর ভেতর থেকে দরজা বন্ধ ছিল। দরজায় স্পর্শ করার পর বিদ্যুতের সংযোগ মিলেছে৷ শর্টসার্কিটের কারণে মৃত্যু ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছি।

তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের কাজ শেষ হলে মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১০

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১১

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১২

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৩

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৪

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৫

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৭

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৮

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৯

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

২০
X