কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

আশুলিয়ায় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির আর্থিক অনুদান

সাভারের আশুলিয়ার বিভিন্ন পূজা মণ্ডপে আর্থিক অনুদান দিয়েছে বিএনপি। ছবি : কালবেলা
সাভারের আশুলিয়ার বিভিন্ন পূজা মণ্ডপে আর্থিক অনুদান দিয়েছে বিএনপি। ছবি : কালবেলা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাভারের আশুলিয়ার বিভিন্ন পূজা মণ্ডপে আর্থিক অনুদান দিয়েছে বিএনপি। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে পাথালিয়া ইউনিয়নের কয়েকটি পূজা মণ্ডপ পরিদর্শন করে এই অনুদান প্রদান করেন দলের স্থানীয় নেতারা।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এ কর্মসূচি পালন করা হয়।

অনুদান প্রদানকালে উপস্থিত ছিলেন সাভার উপজেলার সাবেক চেয়ারম্যান ও ঢাকা-১৯ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী মোহাম্মদ কফিল উদ্দিন আহমেদ, সাভার পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ মইনুল ইসলাম বিল্টু, আশুলিয়া থানা বিএনপির সহসভাপতি ও পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী বাসেদ দেওয়ানসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

কফিল উদ্দিন আহমেদ বলেন, ‘আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে হিন্দু ধর্মাবলম্বী ভাইবোনদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানাতে এসেছি। আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে ভোট দিয়ে বিএনপিকে জয়ী করতে হবে। তাহলেই দেশের বর্তমান সংকট থেকে মুক্তি পাওয়া সম্ভব হবে।’

বাসেদ দেওয়ান বলেন, ‘আমি এই এলাকার সন্তান। তাই আপনাদের মাঝে আজ উপস্থিত হয়েছি এলাকার সন্তান হিসেবেই। আগামী নির্বাচনে ধানের শীষের প্রতীকে ভোট চাইতে এসেছি। একমাত্র বিএনপি সরকার গঠন করলে আমরা সকলে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারব।’

অনুষ্ঠানে উপস্থিত নেতারা বলেন, বিএনপি সবসময় সব ধর্মের মানুষের পাশে ছিল এবং থাকবে। তারা ধর্ম-বর্ণ নির্বিশেষে সামাজিক সম্প্রীতি রক্ষা করার ওপর গুরুত্ব আরোপ করেন।

স্থানীয় পূজা মণ্ডপের আয়োজকরা বিএনপির এই সহযোগিতা গ্রহণ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন রাজনৈতিক ভিন্নতা থাকলেও ধর্মীয় উৎসবে এমন সহমর্মিতা প্রশংসার দাবি রাখে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

ভোরে ঝরল ৪ প্রাণ

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

১০

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

১১

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

১২

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

১৩

ইতিহাসের এই দিনে

১৪

আজকের নামাজের সময়সূচি

১৫

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

১৬

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

১৭

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

১৮

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

১৯

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

২০
X