সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ১১:০৯ পিএম
অনলাইন সংস্করণ

সংখ্যালঘু বলতে এদেশে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি : মান্নান

পূজামণ্ডপ পরিদর্শনকালে বক্তব্য দেন আজহারুল ইসলাম মান্নান। ছবি : কালবেলা
পূজামণ্ডপ পরিদর্শনকালে বক্তব্য দেন আজহারুল ইসলাম মান্নান। ছবি : কালবেলা

বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিশ্বাস করে এই দেশে কোনো সংখ্যালঘু নেই— আমরা সবাই সমানভাবে বাংলাদেশি। হিন্দু-মুসলিম সবাই ভাই-ভাই, এটাই আমাদের প্রথম ও শেষ পরিচয়।

বুধবার (১ অক্টোবর) কাঁচপুর, সাদিপুর ও বৈদ্দ্যেরবাজার ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, ৫ আগস্টের পর থেকেই বিএনপির নেতাকর্মীরা মন্দিরে পাহারা দিচ্ছেন যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। বিএনপি আগামীতে ক্ষমতায় আসলে সবার জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করবে। দেশের মানুষ সম্প্রীতির বন্ধনে যুগ যুগ ধরে বসবাস করছে। মসজিদ ও মন্দির পাশাপাশি দাঁড়িয়ে আছে, কেউ কারো ধর্ম পালনে বাধা দিচ্ছে না— এটাই প্রমাণ করে আমরা সহাবস্থানে বিশ্বাসী।

মান্নান আরও বলেন, বিএনপির নেতাকর্মীরা নির্ঘুমভাবে পূজা মণ্ডপ পাহারা দিচ্ছেন, যাতে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন, সোনারগাঁ পৌর বিএনপির সভাপতি হাজী শাহজাহান, সাধারণ সম্পাদক মো. মোতালেব মিয়া, নারায়ণগঞ্জ জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান, উপজেলা বিএনপির সহ-সভাপতি কামরুজ্জামান ভূঁইয়া মাসুম, সাদিপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রহমান সরকারসহ কয়েক শতাধিক নেতাকর্মী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুবলীর খবরের মাঝেই অপুর পোস্টে কিসের ইঙ্গিত!

দীর্ঘ দুই দশক পর নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া

বাংলাদেশের ফাইনালে ওঠার লড়াই আজ

রামিসা হত্যা মামলার রায় পর্যবেক্ষণে যা বললেন আদালত

প্রতিবাদ সভায় বক্তারা / চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার কোনো সুযোগ নেই

দক্ষিণ লেবাননের আরও কয়েকটি শহরে ইসরায়েলি হামলা

মৃত মাকে দেখতে যাওয়ার পথে প্রাণ গেল মেয়ের

খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি

চরিত্র হনন: এক নীরব ঘাতক

সব ডেথ রেফারেন্সই দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবেন: আইনমন্ত্রী

১০

ইসরায়েলের গুপ্তচরবৃত্তির হুমকিতে সতর্ক পেন্টাগন

১১

উত্তাপহীন বিসিবি নির্বাচনে ৩৫ মিনিটে পড়েছে ১ ভোট

১২

ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কের বিরুদ্ধে

১৩

অঝোরে কাঁদছিলেন রামিসার বাবা, চোখ বন্ধ রেখেছিলেন স্বপ্না

১৪

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

১৫

রামিসা হত্যা মামলা / রায়ের সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

১৬

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

১৭

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

১৮

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

১৯

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

২০
X