সালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ০৭:৩৫ এএম
আপডেট : ০২ অক্টোবর ২০২৫, ১১:১১ এএম
অনলাইন সংস্করণ

‘সংখ্যালঘু শব্দে বিশ্বাস করি না, আমাদের বড় পরিচয় আমরা মানুষ’

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু। ছবি : কালবেলা
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু। ছবি : কালবেলা

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, ধর্ম-বর্ণ ও দল কোনো ভেদাভেদ আমরা কখনও দেখি না। আমরা সংখ্যালঘু শব্দে বিশ্বাস করি না।

তিনি বলেন, আমাদের বড় পরিচয় আমরা মানুষ। আমরা এ মাটির সন্তান। আমাদের সমানভাবে বাঁচার এবং সম্মানের অধিকার আছে। মর্যাদা ও কথা বলার অধিকার আছে।

বুধবার (১ অক্টোবর) বিকেলে ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাগদী পূজামণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।

শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেন, নতুন বাংলাদেশে আমরা যেন সবাই ঐক্যবদ্ধ থাকতে পারি। সেই চেষ্টা অব্যাহত রাখতে হবে। উন্নয়ন, কর্মসংস্থান, ব্যবসা-বাণিজ্য, খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা ও নিরাপত্তাসহ সবকিছু যদি আমাদের নিশ্চিত করতে হয়, তাহলে আমাদের ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রের পথে হাঁটতে হবে।

তিনি আরও বলেন, অনেক বছর বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই। নারী-পুরুষ কেউ ভোট দিতে পারে নাই। আগামী দিনে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে। সেই নির্বাচনে সবাই যেন ভোট দিতে পারে, সেই ব্যবস্থা করতে হবে।

পূজামণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, সালথা উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, সালথা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি শাহিন মাতুব্বর, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজেদের ডাকা বিক্ষোভেই প্রকাশ্যে চড় খেলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা

ঢাকার ৪ বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর, কোনটি যাচ্ছে কোথায়

‎চর দখল নিয়ে দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০

ভারতের ভিসা আবেদন নিয়ে আইভ্যাকের নতুন নির্দেশনা

লেবাননের প্রতি ‘সম্মান দেখানো’ শান্তিচুক্তির অংশ : ইরান

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, স্মৃতিতে মেসির জাদু

বাজেটে আবাসন খাতের গুরুত্বপূর্ণ দাবি উপেক্ষিত, ফ্ল্যাটের দাম আরও বৃদ্ধির আশঙ্কা

খান স্যারের কোচিং সেন্টারে হামলায় নেতৃত্ব দেওয়া তরুণের অস্বাভাবিক মৃত্যু

‘মেসি এবার বিশ্বকাপ জিততে পারবে না’

ফরিদপুরে উপজেলা যুবলীগ সভাপতি গ্রেপ্তার

১০

একসঙ্গে কতটা লিচু খেলে বিপদ হতে পারে? যা বলছেন বিশেষজ্ঞ

১১

‘স্বাস্থ্যসেবার আজ ও আগামী’ শীর্ষক সভা অনুষ্ঠিত

১২

হাসপাতালের লাইসেন্স বাতিলে ‘আমার ফাঁসি হয়েছে’: আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক

১৩

সর্বকালের সবচেয়ে ‘সমালোচিত’ বিশ্বকাপের সাক্ষী হচ্ছে বিশ্ব?

১৪

এভারেস্টজয়ী নুরুননাহারকে পূবালী ব্যাংকের সংবর্ধনা

১৫

সাংবাদিকদের প্রতি ইসলামী আন্দোলনের বিশেষ আহ্বান

১৬

তদন্তে মিলল জামায়াত নেতার চাঁদাবাজির অভিযোগ

১৭

আবারও ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন

১৮

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ও ইউনিলিভারের যৌথ উদ্যোগে করপোরেট সেশন

১৯

শিক্ষক, গবেষক তৈরির লক্ষ্যে ড্যাফোডিলে টিএএফ ও অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রামের আবেদন শুরু

২০
X