কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ১০:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচিত সরকার না আসা পর্যন্ত সংকট দূর হবে না : কফিল উদ্দিন

মতবিনিময় সভা। ছবি : কালবেলা
মতবিনিময় সভা। ছবি : কালবেলা

ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম কফিল উদ্দিন আহমেদ বলেছেন, ‘বাংলাদেশের অর্থনীতির অন্যতম খাত গার্মেন্টস শিল্প। এই শিল্পে বিগত ১৭ বছর তেমন কোনো উন্নয়ন হয়নি। একটি নির্বাচিত সরকার না আসা পর্যন্ত এ সংকট দূর হবে না।’

সোমবার (১৭ নভেম্বর) সকালে রাজধানীর উত্তরা ক্লাবে ‘ব্যবসায়ী সংকট ও রপ্তানির নিম্নমুখী ধারা : উত্তরণে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

কফিল উদ্দিন আহমেদ বলেন, ‘আমাদের দেশের অর্থনীতির ভিত্তি ব্যবসায়ীরা। আমরা (ব্যবসায়ীরা) যদি শেষ হয়ে যাই, তাহলে দেশের অর্থনীতি কখনো দাঁড়াতে পারবে না।’

আগামীতে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে ব্যবসায়ীদের জন্য কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন দলের মহানগর উত্তর শাখার এই যুগ্ম আহ্বায়ক। তিনি বলেন, ‘আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের শিল্পখাতকে নতুন করে সাজানো হবে। যারা অর্থনীতির জন্য কাজ করেন, তাদের জন্য আমি কথা বলে যাব।’

কফিল উদ্দিন বলেন, ‘আসন্ন জাতীয় নির্বাচনে (ঢাকা-১৮ আসন) দল যদি আমাকে মনোনয়ন দেয় এবং আমি যদি সংসদে যেতে পারি, আমি ব্যবসায়ীদের জন্য কথা বলব।’

বিজিএমইএর সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিজিএমইএর বর্তমান সভাপতি মাহমুদ হাসান খান, বিটিএমএর সভাপতি শওকত আজিজ রাসেল, বিজিবিএর সভাপতি মোহাম্মদ পাভেলসহ রপ্তানিমুখী বিভিন্ন খাতের শীর্ষ নেতা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় ব্যবসায়ীরা শিল্পখাতের সব সংকট থেকে উত্তরণে সরকারের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদিতে অভিযানে এক সপ্তাহে ৮ হাজার প্রবাসী বহিষ্কার

‘শিবিরের অপপ্রচার ও গুম-নাটকের’ বিরুদ্ধে জবি ছাত্রদলের বিক্ষোভ

‘নেইমারদের অপহরণ করবে এলিয়েনরা’ -ব্রাজিল ম্যাচ নিয়ে নারী গণকের অদ্ভুত ভবিষ্যদ্বাণী

সংসদে জানালেন শিক্ষামন্ত্রী / প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদ বিভাগের অসম্মতি

শিল্পী সমিতির নির্বাচনে লড়ছেন চিত্রনায়িকা জলি

‘ফার্মগেট’ কেলেঙ্কারি থেকে বাঁচতে আদালতের দ্বারস্থ দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা বিজয়‌ কারাগারে

সমন্বিত উদ্যোগেই চট্টগ্রামের সংকট সমাধানের ঘোষণা নতুন সিডিএ চেয়ারম্যানের

বেনজীরকে দ্রুত দেশে আনা হবে : দুদক 

খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দেওয়া সোহাগ মৃধা গ্রেপ্তার

১০

সীমান্তে পুশইন চেষ্টা / শূন্যরেখায় চার শিশুসহ ১২ জন অসুস্থ 

১১

সংসদে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ / আমাদের এইচএসসিকে সিঙ্গাপুরে ক্লাস সিক্সের সঙ্গে তুলনা করা হয়

১২

বেদখল থেকে উদ্ধার, নতুন রূপে ফিরছে চট্টগ্রামের জাম্বুরী মাঠ

১৩

কেন বৈশ্বিক উত্তেজনার মধ্যেও কমছে স্বর্ণের দাম?

১৪

প্রাথমিক শিক্ষকদের বদলি নিয়ে নতুন ঘোষণা

১৫

হরমুজ প্রণালি ইস্যুতে ভারতকে যুক্তরাষ্ট্রের কড়া হুঁশিয়ারি

১৬

চট্টগ্রামে হালিশহরে আউটলেট খুলল ‘মি. ডিআইওয়াই’

১৭

১১ বছরে লিটনের ‘প্রথম’ ফিফটি

১৮

আজ বিশ্ব গোসল দিবস

১৯

ওমানে ট্যাংকারে ভারতীয় নাবিকের মৃত্যু

২০
X