স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ১১:১৬ পিএম
অনলাইন সংস্করণ

বর্ষসেরা ফুটবলারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ, আছেন যারা

আফ্রিকান ফুটবল কনফেডারেশন। ছবি : সংগৃহীত
আফ্রিকান ফুটবল কনফেডারেশন। ছবি : সংগৃহীত

২০২৫ আফ্রিকান বর্ষসেরা ফুটবলারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন মরোক্কান আশরাফ হাকিমি, নাইজেরিয়ান ভিক্টর ওশিমেন ও মিশরীয় মোহাম্মদ সালাহ। আফ্রিকান ফুটবল কনফেডারেশন (সিএএফ) সোমবার (১৭ নভেম্বর) এই তালিকা প্রকাশ করে।

নারীদের বিভাগে বর্ষসেরার তালিকায় জায়গা পেয়েছেন মরক্কোর গিজলানে শিবাক ও সানা এমসৌদি ও নাইজেরিয়ান রাশিদাত আজিবাদে।

বর্তমানে ইনজুরিতে মাঠের বাইরে থাকা ফুল-ব্যাক হাকিমি পিএসজির উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয় ও ক্লাব বিশ্বকাপে চেলসির কাছে হেরে রানার্সআপ হবার পেছনে দারুণ অবদান রেখেছেন। ম্যাচ খেলার জন্য প্রস্তুত থাকলে আগামী ২১ ডিসেম্বর থেকে শুরু হওয়া আফ্রিকান নেশন্স কাপে ২৭ বছর বয়সী হাকিমির নেতৃত্বে মরক্কো মাঠে নামবে। ১৯৭৬ সালের পর প্রথমবারের মত নেশন্স কাপে শিরোপা জয়ের লক্ষ্যস্থির করেছে মরক্কো।

এদিকে দুইবারের আফ্রিকান বর্ষসেরা এ্যাওয়ার্ড বিজয়ী সালাহর দুর্দান্ত নৈপুণ্যে গত মৌসুমে লিভারপুল রেকর্ড স্পর্শকারী ২০তম প্রিমিয়ার লিগ শিরোপা জয় করেছে। ৩৩ বছর বয়সী সালাহ ২০২৪-২৫ মৌসুমে আলেক্সান্দার ইসাকের থেকে ছয় গোল বেশি নিয়ে ২৯ গোলসহ গোল্ডেন বুট জয় করেছেন। ক্লাব ও দেশের হয়ে দুর্দান্ত পারফর্ম করা ওশিমেন বর্তমানে টার্কিশ ক্লাব গ্যালাতাসারের হয়ে খেলছেন।

মরক্কোর রাজধানী রাবাতে বুধবার (১৯ নভেম্বর) আফ্রিকান বর্ষসেরা এ্যাওয়ার্ড অনুষ্ঠন অনুষ্ঠিত হবে। মনোনীতদের মধ্য থেকে সিএএফ টেকনিক্যাল ও ডেভেলপমেন্ট কমিটির সদস্য, কোচ, সাবেক তারকা ও বাছাইকৃত গণমাধ্যমের প্রতিনিধিরা ভোটের মাধ্যমে বিজয়ী নির্বাচিত করবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

১০

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

১১

ভোরে ঝরল ৪ প্রাণ

১২

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

১৩

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

১৪

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

১৫

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

১৬

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

১৭

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

১৮

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

১৯

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

২০
X