মহিপুর (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ১০:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

পটুয়াখালীতে বিএনপির প্রস্তাবিত নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ

পটুয়াখালীর মহিপুর উপজেলায় গভীর রাতে বিএনপির ‘প্রস্তাবিত’ নির্বাচনী অফিস ও পার্শ্ববর্তী দোকানে অগ্নিসংযোগ। ছবি : কালবেলা
পটুয়াখালীর মহিপুর উপজেলায় গভীর রাতে বিএনপির ‘প্রস্তাবিত’ নির্বাচনী অফিস ও পার্শ্ববর্তী দোকানে অগ্নিসংযোগ। ছবি : কালবেলা

পটুয়াখালীর মহিপুর উপজেলায় গভীর রাতে বিএনপির ‘প্রস্তাবিত’ নির্বাচনী অফিস ও পার্শ্ববর্তী দোকানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার (১৬ নভেম্বর) গভীর রাতে ধুলাসার ইউনিয়নের বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। এতে ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন দোকান মালিক।

দোকানটিতে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা স্থানীয় নেতাকর্মীসহ বাসিন্দাদের। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

ধুলাসার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহজাদা হাওলাদার জানান, নির্বাচনী কার্যক্রম চালানোর জন্য বিএনপির প্রার্থী ও কেন্দ্রীয় নেতা এ বি এম মোশাররফ হোসেনের বাড়ির পাশের দোকানটিতে এ ঘটনা ঘটে। সেখানে লাগোয়া অস্থায়ী অফিস স্থাপন করা হয়েছিল। এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান তিনি।

ক্ষতিগ্রস্ত দোকান মালিক ও ধুলাসার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাসুম বলেন, রাত ১টার দিকে দোকান বন্ধ করে বাসায় যাই। সাড়ে ৪টার দিকে ফোনে খবর পাই দোকানে আগুন লেগেছে। এসে দেখি সব পুড়ে ছাই। দোকানে প্রায় ১০ লাখ টাকার ককশিটসহ বিভিন্ন মালপত্র ছিল।

স্থানীয় সাবেক ইউপি সদস্য ফেরদৌস বলেন, গভীর রাতে আগুন লাগানো হয়েছে। দোকানের পাশের কক্ষটি নির্বাচনী অফিস হিসেবে নেওয়ার প্রস্তুতি ছিল। রোববার মধ্যরাতে কে বা কারা এটিতে আগুন দেয়।

মহিপুর থানার ওসি মাহমুদ হাসান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১০

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১১

টিভিতে আজ যত খেলা

১২

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১৩

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৬

আজকের নামাজের সময়সূচি

১৭

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৮

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৯

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

২০
X