লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ১১:০০ পিএম
অনলাইন সংস্করণ

ঘুষের টাকা ফেরত চাওয়ায় মা-ছেলেকে পেটাল গ্রাম পুলিশ

লালমনিরহাটের আদিতমারীতে ঘুষের টাকা ফেরত চাওয়ায় মা-ছেলেকে পেটানোর অভিযোগে সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা
লালমনিরহাটের আদিতমারীতে ঘুষের টাকা ফেরত চাওয়ায় মা-ছেলেকে পেটানোর অভিযোগে সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা

টিসিবি কার্ড পাইয়ে দেওয়ার কথা বলে লালমনিরহাটের আদিতমারী উপজেলায় সারপুকুর ইউনিয়ন পরিষদের আরিফ হোসেন নামে এক গ্রাম পুলিশ সদস্যের নামে ঘুষ গ্রহণের অভিযোগ উঠেছে। এদিকে ওই ঘুষের টাকা ফেরত চাইতে গেলে ভুক্তভোগী মা ছেলেকে পিটিয়ে গুরুতর আহত করেছে ওই গ্রাম পুলিশ ও তার লোকজন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।

এর আগে গত ১২ নভেম্বর ওই সারপুকুর ইউনিয়নের মধুপুর এলাকায় এ ঘটনা ঘটে।

এজাহার সূত্রে জানা যায়, ওই এলাকার বাসিন্দা লোকমান আলীর ছেলে গ্রাম পুলিশ আরিফ হোসেন টিসিবির কার্ড করে দেওয়ার কথা বলে বিভিন্ন সময় গ্রামবাসীদের কাছ থেকে ১ হাজার টাকা করে ঘুষ গ্রহণ করে। ১২ নভেম্বর সকালে একই এলাকার সৈয়দ আলীর ছেলে সিরাজুল ইসলাম নামে এক ভুক্তভোগী চার মাস আগে নেওয়া ঘুষের টাকা ফেরত চাইতে গেলে অভিযুক্ত আরিফ হোসেনের সঙ্গে বাগবিতণ্ডা হয়।

এর কিছুক্ষণ পর ওই গ্রাম পুলিশ আরিফ হোসেনের নেতৃত্বেব এলাকার ১০ থেকে ১২ জনের একটি সংঘবদ্ধ দল লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে সিরাজুলের বাড়িতে হামলা চালায়। এ সময় সিরাজুল ইসলাম ও তার মা হামিদা বেগমকে পিটিয়ে গুরুতর আহত করে তারা।

পরে প্রতিবেশীরা এসে আহতদের অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত সিরাজুলের মাথায় গভীর ক্ষত হওয়ায় তাকে আইসিইউতে রাখা হয়েছে বলে জানান এলাকাবাসী।

এ বিষয়ে সোমবার (১৭ নভেম্বর) দুপুরে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে আহত সিরাজুলের বড় ভাই মো. হাফিজুল ইসলাম।

এ সময় তিনি বলেন, ‘হামলার কয়েকদিন পেরিয়ে গেছে। আসামিরা প্রকাশ্যে দেশীয় অস্ত্র নিয়ে এলাকায় ঘুরছে এবং আমাদের পরিবারকে ক্রমাগত হুমকি দিচ্ছে। আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা দ্রুত আসামিদের গ্রেপ্তার ও সুবিচার চাই।’

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত গ্রাম পুলিশ সদস্য আরিফ হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, আমি টাকা নিইনি। উল্টো ওরাই আগে হামলা করেছে। আমি শুধু মারামারি থামাতে গিয়েছিলাম।

এ প্রসঙ্গে সারপুকুর ইউনিয়ন পরিষদের সচিব শুশিল চন্দ্র বলেন, টিসিবির জন্য টাকা নেওয়া সম্পূর্ণ অবৈধ কাজ। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে গ্রাম পুলিশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আকবর বলেন, অভিযোগ গ্রহণ করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

আজকের নামাজের সময়সূচি

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

১০

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

১১

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

১২

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

১৩

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

১৪

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

১৫

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

১৬

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

১৭

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১৮

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১৯

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

২০
X