সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ০৯:৫৪ এএম
আপডেট : ০২ অক্টোবর ২০২৫, ১০:৩৬ এএম
অনলাইন সংস্করণ

কাঁচপুর সেতুতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

কাঁচপুর সেতু। ছবি : সংগৃহীত
কাঁচপুর সেতু। ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (০২ অক্টোবর) ভোরে সোনারগাঁও উপজেলার কাঁচপুর সেতুতে শিমরাইল অংশে এ দুর্ঘটনা ঘটে।

শিমরাইল হাইওয়ে পুলিশের ইনচার্জ জুলহাস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোরে কাঁচপুর ব্রিজের শিমরাইল অংশে দুটি ট্রাক থেমে ছিল। কিছু সময় পর প্রায় ১০০ গজ দূরে তাদের দুই চালকের মরদেহ বিবস্ত্র অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

তিনি আরও জানান, নিহতরা একই মালিকের দুটি ট্রাক চালাতেন। পথিমধ্যে একটি ট্রাক যান্ত্রিক ত্রুটি দেখা দিলে অপর গাড়ির চালক নষ্ট ট্রাকটিকে পেছনে বেঁধে মেরামতের জন্য নিয়ে যাচ্ছিল। এ সময় ব্রিজের ডিভাইডারের ওপর দিয়ে গাড়ি উঠিয়ে নেওয়ার চেষ্টা হয়।

ধারণা করা হচ্ছে, চালকেরা হয়তো রাস্তা পার হচ্ছিলেন অথবা অন্য গাড়ির সাহায্য নিতে চাইছিলেন। ঠিক তখনই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহতদের বয়স ২৪ থেকে ২৫ বছরের মধ্যে। এদের একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তিনি হলেন ময়মনসিংহের রহমতপুর এলাকার রাকিব।

দুর্ঘটনার পর ট্রাক মালিকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং তিনি দ্রুত ঘটনাস্থলে আসছেন বলে পুলিশ জানিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

গোল করে বাঁ পায়ের জাদু দেখালেন জাইমা রহমান

বাজেট বাস্তবায়ন নিয়ে রুমিন ফারহানার প্রশ্ন

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে কঠোর অবস্থানে ইসরায়েল

বাড়ি বিক্রি করে বিশ্বভ্রমণে ব্রিটিশ নারী, ঘুরেছেন ১৭৯ দেশ

১০

এবার ছোটপর্দার গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায়

১১

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করবে ইরান ও ওমান

১২

সরফরাজ হোসেনের কবিতা : নীল

১৩

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

১৪

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

১৫

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

১৬

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

১৭

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

১৮

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

১৯

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

২০
X