মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঝিনাইদহ ব্যুরো
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ০৬:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

বাসের চাকায় পিষ্ট হয়ে শিশুসহ নিহত ২ 

বাসের ধাক্কায় ছিটকে যাওয়া ভ্যান। ছবি : কালবেলা
বাসের ধাক্কায় ছিটকে যাওয়া ভ্যান। ছবি : কালবেলা

ঝিনাইদহ সদর উপজেলার নগর বাথান এলাকায় বাসের চাকায় পিষ্ট হয়ে এক শিশুসহ ২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও একজন।

বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে নগর বাথান এলাকার আঠারো মাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—নগর বাথান গ্রামের মৃত নিজাম উদ্দিনের ছেলে নজরুল ইসলাম (৬৫) ও জীবননগর উপজেলার বাসিন্দা সিফাত (৮)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে সদর উপজেলার হলিধানী বাজার থেকে ব্যাটারিচালিত ভ্যানে যাত্রী নিয়ে নগরবাথান বাজারে যাচ্ছিলো ভ্যানচালক নজরুল ইসলাম। পথে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের আঠারো মাইল নামক স্থানে পৌঁছালে সামনের দিক থেকে আসা মণ্ডল পরিবহনের একটি বাস ভ্যানটিকে সামনের দিক থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশু সিফাত হোসেন মারা যায়।

আহত হয় ভ্যানচালক নজরুল ইসলামসহ আরও ২ জন। তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ভ্যানচালককে মৃত ঘোষণা করে। অন্য ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জন বিশ্বাস বলেন, ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের আঠারো মাইল নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই এক শিশু ও হাসপাতালে ভ্যানের চালক মারা যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১০

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১১

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১২

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৩

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৪

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৫

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৬

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১৭

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

১৮

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

১৯

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

২০
X