ফেনী প্রতিনিধি
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ০৬:৪১ পিএম
অনলাইন সংস্করণ

৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি

৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি

নিয়োগবিধি সংশোধন, বেতন বৈষম্য নিরসন ও টেকনিক্যাল পদমর্যাদা প্রদানসহ ৬ দফা দাবিতে সারা দেশের ন্যায় ফেনীতে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন জেলার ৬টি উপজেলায় কর্মরত স্বাস্থ্য সহকারীরা।

রোববার (৫ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত তারা কেন্দ্র ঘোষিত ওই কর্মসূচি পালন করেন।

সংগঠন সূত্রে জানা যায়, স্বাস্থ্য সহকারীদের সংগঠন ‘বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন’-এ কর্মবিরতি ঘোষণা করেছেন। তাদের প্রস্তাবিত দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সারাদেশে এ কর্মবিরতি চলবে বলে জানিয়েছেন সংগঠনটির নেতারা। এর আগে গত ২৮ সেপ্টেম্বর দুপুরে মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকে স্মারক লিপি দিয়ে এ কর্মবিরতি ঘোষণার কথা জানিয়েছেন স্বাস্থ্য সহাকারীদের সংগঠনের নেতারা। স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতির ফলে আসন্ন ১২ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া টাইফয়েড টিকাদান কার্যক্রম অনিশ্চয়তার মুখে পড়বে বলে ধারণা করা হচ্ছে। এতে টিকা থেকে বঞ্চিত হতে পারে প্রায় ৫ কোটি শিশু-কিশোর।

স্বাস্থ্য সহকারীদের নেতারা বলন, আমরা সারাদেশের ২৬ হাজার স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকরা বারবার শুধু কর্তৃপক্ষের আশার বাণীই শুনে যাচ্ছি। এবার আর আশার বাণীতে বিশ্বাসী নই, বাস্তবায়ন চাই। আমাদের ৬ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত একজন স্বাস্থ্য সহাকারীও কর্মস্থলে ফিরবে না।

এ বিষয়ে জানতে চাইলে ফেনী সদর উপজেলা হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. সাহাব উদ্দিন কালবেলাকে জানান, কেন্দ্রীয় কর্মসূচির আলোকে জেলার ৬টি উপজেলায় কর্মবিরতি পালন করা হয়েছে। আমরা চাই দ্রুত আমাদের দাবিগুলো বাস্তবায়ন হোক। এ জন্য দ্রুত পরিপত্র জারি করা না হলে, আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয় : শিক্ষামন্ত্রী

দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরছেন বিন্দু

যুদ্ধ বা আলোচনা, কোনোটিই ছাড়েনি ইরান : পেজেশকিয়ান

বিএনপি-আ.লীগ সংঘর্ষ, ওসিসহ অর্ধশত আহত

গন্তব্য

ইসরায়েলকে শিক্ষা দেওয়া হয়েছে, আপাতত হামলা বন্ধ : ইরান

আফগানিস্তানকে ইনিংস ও ৩০০ রানে হারিয়ে ভারতের রেকর্ড জয়

ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা ইরানের, দিল কঠোর হুঁশিয়ারি 

মুখস্থবিদ্যা নয় সৃজনশীল শিক্ষায় জোর দেওয়া হচ্ছে : মাউশি ডিজি

আইনজীবী বারে হামলা

১০

নির্বাচনের একদিন পরই বিসিবি পরিচালকের পদত্যাগ

১১

ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে দেশে ফিরেছে, পরিবারের কাছে হস্তান্তর

১২

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

১৩

এশিয়ার ‘সেরা গবেষক’ নির্বাচিত হয়েছিলেন দীপ্তিকে বিয়ে করা মুশতাক

১৪

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৫

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

১৬

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

১৭

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

১৮

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

১৯

বিয়ের আগের শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

২০
X