বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ০৪:০৫ পিএম
অনলাইন সংস্করণ

স্ত্রীকে হত্যা করে লাশ গুম, স্বামীর মৃত্যুদণ্ড

মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহরাব হোসেন আকনকে নিয়ে যাচ্ছে পুলিশ। ছবি : কালবেলা
মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহরাব হোসেন আকনকে নিয়ে যাচ্ছে পুলিশ। ছবি : কালবেলা

বরিশালের মুলাদীতে যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা করে লাশ গুমের দায়ে স্বামীকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

হত্যাকাণ্ডের প্রায় ১২ বছর পর রোববার (৫ অক্টোবর) দুপুরে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহা. রকিবুল ইসলাম এ দণ্ডাদেশ দিয়েছেন। রায় ঘোষণার সময় দণ্ডিত সোহরাব হোসেন আকন আদালতে এজলাশে উপস্থিত ছিলেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহরাব হোসেন আকন (৪৮) বরিশালের মুলাদী উপজেলার তেরচর গ্রামের মৃত লাল মিয়া আকনের ছেলে। রায় ঘোষণার পর দণ্ডিত সোহরাবকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মোখলেচুর রহমান বাচ্চু জানান, বরিশালের মুলাদী উপজেলার তেরচর গ্রামে সোহরাব হোসেন আকন দুই লাখ টাকা যৌতুকের জন্য তার দ্বিতীয় স্ত্রী এলমা আক্তার লিমাকে নির্যাতন করত।

এর ধারাবাহিকতায় ২০১৩ সালে ১ ডিসেস্বর লিমাকে গলাটিপে শ্বাসরোধে হত্যার পর লাশ গুম করে। এ ঘটনায় লিমার বোন ডলি বেগম বাদী হয়ে মুলাদী থানায় হত্যা মামলা দায়ের করেন।

পরে তদন্তকারী কর্মকর্তা মুলাদী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জুবায়ের ২০১৪ সালের ২০ মে স্বামী সোহরাব হোসেন আকনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত ১১ জনের সাক্ষ্যগ্রহণ শেষ মৃত্যুদণ্ডের রায় দেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

১০

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১১

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১২

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৩

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৪

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৫

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৬

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৭

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৮

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৯

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

২০
X