রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ১১:০১ পিএম
অনলাইন সংস্করণ

রাজশাহীতে মা-ছেলেসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

রাজশাহীর কাটাখালীতে মা ও ছেলেসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫। ছবি : কালবেলা
রাজশাহীর কাটাখালীতে মা ও ছেলেসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫। ছবি : কালবেলা

রাজশাহীর কাটাখালীতে মা ও ছেলেসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫। এ সময় তাদের কাছ থেকে ৫৩ কেজি ৮৫০ গ্রাম গাঁজা, ৩টি মোবাইল ফোন ও ৩টি সিম কার্ড উদ্ধার করা হয়েছে। রোববার (০৫ অক্টোবর) সকালে র‍্যাব-৫ এর উপঅধিনায়ক মেজর আসিফ আল-রাজেক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তাররা হলেন— রাজশাহী নগরীর বোয়ালিয়া মডেল থানার শিরোইল এলাকার এনায়েত খাঁর ছেলে আশাদ খাঁ (২১), কাটাখালীর মিরকামারী পশ্চিমপাড়ার মৃত পালু মণ্ডলের ছেলে মেহেদী হাসান (২৪) ও তার মা সাবিনা বেগম (৪০)।

বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, শনিবার (০৪ অক্টোবর) রাত ২টার দিকে কাটাখালী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

র‍্যাব আরও জানায়, রাজশাহী নগরীর কাটাখালী এলাকায় জেসমিন ওরফে বিবিজান নামের এক নারী মাদক কারবারি দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী অঞ্চল থেকে গাঁজার চালান এনে রাজশাহী মহানগরীতে বিক্রি করে আসছিলেন। তিনি অত্যন্ত সুকৌশলে বিভিন্ন ব্যক্তির মাধ্যমে গাঁজা পরিবহন, বিক্রয় ও লেনদেন পরিচালনা করতেন।

র‍্যাবের গোয়েন্দা দল তার গতিবিধি পর্যবেক্ষণ করে অভিযানে নামে। অভিযানের সময় গ্রেপ্তার তিনজনের বাড়ি তল্লাশি করে তাদের শয়নকক্ষের খাটের নিচে কার্টনে অভিনব কায়দায় লুকানো গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, তারা সীমান্ত এলাকা থেকে স্বল্প দামে গাঁজা কিনে রাজশাহীসহ দেশের বিভিন্ন জেলায় বেশি দামে বিক্রি করতেন। উদ্ধার করা গাঁজার মালিক জেসমিন ওরফে বিবিজান বলে জানিয়েছে র‍্যাব। তার মাধ্যমেই এই তিনজন গাঁজা সরবরাহের কাজ করতেন।

এ ঘটনায় গ্রেপ্তার ও পলাতক আসামিদের বিরুদ্ধে কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপিওর দাবিতে অবস্থানরত শিক্ষকদের পানি-স্যালাইন দিলো ছাত্র জমিয়ত

দুই মাদক কারবারীকে ইট দিয়ে বেধড়ক মারপিট, ভিডিও ভাইরাল

২৪ বিলিয়ন ডলারের জন্যই থমকে আছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

ইসরায়েলে বন্দুকধারীদের গুলিবর্ষণ, বহু হতাহত 

বিশ্বকাপে রেকর্ড ১২৪৮ ফুটবলার, দেখে নিন ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড

কে জিতলো? অপু বুবলীকে নিয়ে মেতেছেন ভক্তরা

ব্রিটিশ ও চীনা ব্যবসায়ীদের নিয়ে ইএটিএল ইনোভেশন হাবের আলোচনা সভা

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ২০

শূন্যরেখায় অনিশ্চয়তার ৫৬ ঘণ্টা

বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার

১০

জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু

১১

বুবলীর খবরের মাঝেই অপুর পোস্টে কিসের ইঙ্গিত!

১২

দীর্ঘ দুই দশক পর নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া

১৩

বাংলাদেশের ফাইনালে ওঠার লড়াই আজ

১৪

রামিসা হত্যা মামলার রায় পর্যবেক্ষণে যা বললেন আদালত

১৫

প্রতিবাদ সভায় বক্তারা / চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার কোনো সুযোগ নেই

১৬

দক্ষিণ লেবাননের আরও কয়েকটি শহরে ইসরায়েলি হামলা

১৭

মৃত মাকে দেখতে যাওয়ার পথে প্রাণ গেল মেয়ের

১৮

খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি

১৯

চরিত্র হনন: এক নীরব ঘাতক

২০
X