ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ১১:০২ এএম
অনলাইন সংস্করণ

মাদকসেবীসহ ৩ জনের কারাদণ্ড

ছবি : কালবেলা গ্রাফিক্স।
ছবি : কালবেলা গ্রাফিক্স।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় দুই মাদকসেবীসহ তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার পৃথক স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার মাধবপুর ইউনিয়নের মকিমপুর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা মো. শাকিল (২২), উপজেলার ইউনিয়নের দুলালপুর বাজারসংলগ্ন এলাকার ঝাড়ু মিয়া (৬০) ও সদর ইউনিয়নের নাইঘর এলাকার বাহারুল ইসলাম (২৪)।

অভিযানে পৃথকভাবে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান। এ সময় ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) সুজন কুমারের নেতৃত্বে পুলিশের একটি দল এতে সহযোগিতা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মাধবপুর ইউনিয়নের মকিমপুর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা মো. শাকিল মাদকসেবন করে সামাজিক ও পারিবারিক শান্তি বিনষ্ট করছিল। এ অপরাধ ও মা-বাবাকে মারধর করায় তাকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

অন্যদিকে দুলালপুর ইউনিয়নের দুলালপুর বাজার এলাকায় মাদকাসক্ত ছেলেকে ভ্রাম্যমাণ আদালতের হাত থেকে কৌশলে বাঁচিয়ে দেওয়ায় ঝাড়ু মিয়াকে ১০ দিনের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া সদর ইউনিয়নের নাইঘর এলাকার বাহারুল ইসলামকে মাদকসেবনরত অবস্থায় আটক করে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

ইউএনও মাহমুদা জাহান কালবেলাকে বলেন, মাদকসেবন করে সামাজিক ও পারিবারিক শান্তি বিনষ্ট করার অপরাধে দুই মাদকসেবনকারীকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে এক ব্যক্তিকেও কারাদণ্ড দেওয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসন শক্ত অবস্থানে রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একসঙ্গে কতটা লিচু খেলে বিপদ হতে পারে? যা বলছেন বিশেষজ্ঞ

‘স্বাস্থ্যসেবার আজ ও আগামী’ শীর্ষক সভা অনুষ্ঠিত

হাসপাতালের লাইসেন্স বাতিলে ‘আমার ফাঁসি হয়েছে’: আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক

সর্বকালের সবচেয়ে ‘সমালোচিত’ বিশ্বকাপের সাক্ষী হচ্ছে বিশ্ব?

এভারেস্টজয়ী নুরুননাহারকে পূবালী ব্যাংকের সংবর্ধনা

সাংবাদিকদের প্রতি ইসলামী আন্দোলনের বিশেষ আহ্বান

তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো

আবারও ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ও ইউনিলিভারের যৌথ উদ্যোগে করপোরেট সেশন

শিক্ষক, গবেষক তৈরির লক্ষ্যে ড্যাফোডিলে টিএএফ ও অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রামের আবেদন শুরু

১০

কোটি টাকা নিয়ে ঘোরার অভিযোগ / মন্ত্রী সাহেবকে জিজ্ঞেস করেন ‘প্রুফটা দেখাতে’: আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক

১১

ইসলামী ব্যাংকের জন্য নিরপেক্ষ বোর্ড গঠনের প্রচেষ্টা চলছে : নতুন প্রশাসক

১২

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তির বিরুদ্ধে তেহরানে বিক্ষোভ

১৩

ঘুরে দাঁড়াবে ব্রাজিল বিশ্বাস কাকার

১৪

শরীর খারাপে কতটা নিখুঁত প্রেসক্রিপশন দেয় এআই? গবেষণায় যা দেখা গেল

১৫

সন্তান জন্মের হার কমার নেপথ্যে কি স্মার্টফোন দায়ী? গবেষণায় চাঞ্চল্যকর দাবি

১৬

বিদেশি মুদ্রা উদ্ধারের মামলায় ফরাসি নাগরিক ডেলন রিমান্ডে

১৭

‘মরার আগে যদি দেখে যাইতে পারতাম’ / ৫৫ বছর ধরে শরীরে পাকবাহিনীর বুলেট বহন করছেন রশিদা

১৮

ছাত্রত্ব শেষ হ‌ওয়ায় হল ছাড়লেন জাকসুর জিএস, সময় চাইলেন ভিপি 

১৯

পরকীয়ায় বাধা দেওয়ায় শাশুড়িকে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

২০
X