সিলেট ব্যুরো
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ১০:১৬ পিএম
অনলাইন সংস্করণ

বিভিন্ন দাবি নিয়ে আন্দোলনে নামছেন সাবেক মেয়র আরিফ

নগরীর বিভিন্ন এলাকায় সমাবেশের প্রচারণা চালান আরিফুল হক চৌধুরী। ছবি : কালবেলা
নগরীর বিভিন্ন এলাকায় সমাবেশের প্রচারণা চালান আরিফুল হক চৌধুরী। ছবি : কালবেলা

সিলেট-ঢাকা মহাসড়ক ও রেল যোগাযোগের দুরবস্থাসহ বিভিন্ন দাবিতে সিলেটের মানুষদের সঙ্গে নিয়ে আন্দোলনে নামছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।

আগামী রোববার (১২ অক্টোবর) বেলা ১১টায় সিলেট কোর্ট পয়েন্টে দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে গণসমাবেশের ডাক দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুর থেকে নগরীর বিভিন্ন এলাকায় সিলেটের দাবি আদায়ের জন্য সমাবেশের প্রচারণা চালান তিনি।

সাবেক মেয়র আরিফুল হক বলেন, আমাদের প্রিয় বৃহত্তর সিলেটের যোগাযোগ ব্যবস্থায় দীর্ঘদিনের অব্যবস্থাপনা, দুর্ভোগ ও নৈরাজ্য আজ চরম পর্যায়ে পৌঁছেছে। জনগণের মৌলিক অধিকার সহজ, নিরাপদ ও সুশৃঙ্খল যাতায়াতের অধিকার আজ মারাত্মকভাবে ক্ষুণ্ণ হচ্ছে।

তিনি আরও বলেন, এই অবিচার ও অব্যবস্থাপনার প্রতিবাদে এবং একটি টেকসই, স্বচ্ছ ও আধুনিক যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে আমরা ঐক্যবদ্ধ কণ্ঠে রাস্তায় নামব। আগামী ১২ অক্টোবর বেলা ১১টায় কোর্ট পয়েন্টে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি— আপনাদের উপস্থিতিই হবে পরিবর্তনের সূচনা।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে সিলেট-ঢাকা মহাসড়কের ভয়াবহ অবস্থায় যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছেছে। প্রায় পাঁচ ঘণ্টার রাস্তা পাড়ি দিতে এখন সময় লাগে ১৬ থেকে ১৮ ঘণ্টা পর্যন্ত। সড়কের পাশাপাশি রেলপথেও দেখা দিয়েছে তীব্র সংকট— ট্রেনের টিকিট পাওয়া এখন প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

অন্যদিকে, সিলেট-ঢাকা আকাশপথেও ভাড়া বেড়ে পৌঁছেছে ১২ হাজার টাকায়, যা সাধারণ যাত্রীদের নাগালের বাইরে। বারবার আবেদন ও আন্দোলন সত্ত্বেও যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন কার্যক্রমে দৃশ্যমান অগ্রগতি হয়নি বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুবলীর খবরের মাঝেই অপুর পোস্টে কিসের ইঙ্গিত!

দীর্ঘ দুই দশক পর নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া

বাংলাদেশের ফাইনালে ওঠার লড়াই আজ

রামিসা হত্যা মামলার রায় পর্যবেক্ষণে যা বললেন আদালত

প্রতিবাদ সভায় বক্তারা / চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার কোনো সুযোগ নেই

দক্ষিণ লেবাননের আরও কয়েকটি শহরে ইসরায়েলি হামলা

মৃত মাকে দেখতে যাওয়ার পথে প্রাণ গেল মেয়ের

খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি

চরিত্র হনন: এক নীরব ঘাতক

সব ডেথ রেফারেন্সই দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবেন: আইনমন্ত্রী

১০

ইসরায়েলের গুপ্তচরবৃত্তির হুমকিতে সতর্ক পেন্টাগন

১১

উত্তাপহীন বিসিবি নির্বাচনে ৩৫ মিনিটে পড়েছে ১ ভোট

১২

ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কের বিরুদ্ধে

১৩

অঝোরে কাঁদছিলেন রামিসার বাবা, চোখ বন্ধ রেখেছিলেন স্বপ্না

১৪

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

১৫

রামিসা হত্যা মামলা / রায়ের সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

১৬

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

১৭

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

১৮

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

১৯

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

২০
X