মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ০৯:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

শতাধিক সনাতনী যোগ দিলেন বিএনপিতে

দলের নেতাদের সঙ্গে বিএনপিতে যোগ দেওয়া সনাতনী ধর্মাবলম্বীরা। ছবি : কালবেলা
দলের নেতাদের সঙ্গে বিএনপিতে যোগ দেওয়া সনাতনী ধর্মাবলম্বীরা। ছবি : কালবেলা

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাছপুর ইউনিয়নের শতাধিক সনাতনী ধর্মাবলম্বী নারী-পুরুষ বিএনপিতে যোগ দিয়েছেন।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে ইউনিয়নের এখলাসপুর পাটোয়ারী বাড়িতে এ উপলক্ষে যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

স্থানীয় বলরাম গোস্বামীর নেতৃত্বে সনাতনী ধর্মাবলম্বীরা সেই অনুষ্ঠানে গিয়ে বিএনপিতে যোগ দেন। অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিন ফুল দিয়ে তাদের স্বাগত জানান।

এ সময় বলরাম গোস্বামী বলেন, আমরা এখানে কয়েক শতাধিক হিন্দু সম্প্রদায়ের মানুষ আজ ড. জালাল উদ্দিন ভাইয়ের হাত ধরে বিএনপিতে যোগ দিলাম। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি ১০০ শতাংশ ভোট বিএনপিকে দেব এবং প্রিয় নেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করব। জালাল ভাই আমাদের সুখে-দুঃখে পাশে থাকার কথা দিয়েছেন।

বক্তব্যের একপর্যায়ে বলরাম স্লোগান ধরেন— হিন্দু-মুসলমান ভাই ভাই, ধানের শীষে ভোট চাই। এ সময় উপস্থিত সবাই তার সঙ্গে কণ্ঠ মেলালে অনুষ্ঠান স্লোগানে মুখর হয়ে ওঠে।

প্রধান অতিথির বক্তব্যে জালাল উদ্দিন বলেন, আমরা সবাই এ দেশের নাগরিক, কেউ আলাদা নয়। ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা একে অপরের ভাই। আপনাদের নিরাপত্তার দায়িত্ব দলের পক্ষ থেকে আমি নিচ্ছি। তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি গণতান্ত্রিক, শান্তিপূর্ণ বাংলাদেশ গড়তে চাই।

এখলাছপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জুয়েল পাটোয়ারীর সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জয়নাল পাটোয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য আলমগীর সরকার, উপজেলা বিএনপির সহসভাপতি আ গনি তফাদার, সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১০

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১১

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১২

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৩

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৪

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৫

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৬

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৭

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৮

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৯

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

২০
X