সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩২
ফেনী প্রতিনিধি
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০২:০১ পিএম
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০২:১৪ পিএম
অনলাইন সংস্করণ

দেশের প্রথম আন্তর্জাতিকমানের হকি স্টেডিয়াম হচ্ছে ফেনীতে

ফেনীতে দৃশ্যমান দেশের প্রথম আন্তর্জাতিকমানের হকি স্টেডিয়াম। ছবি : কালবেলা
ফেনীতে দৃশ্যমান দেশের প্রথম আন্তর্জাতিকমানের হকি স্টেডিয়াম। ছবি : কালবেলা

জাতীয় ক্রীড়া সংস্থার অধীনে দেশের প্রথম আন্তর্জাতিকমানের হকি স্টেডিয়াম হচ্ছে ফেনীতে। ক্রিকেট ও ফুটবল স্টেডিয়াম নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষার অংশ হিসেবে অংশীজনের সঙ্গে মতবিনিময় সভায় মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) এ তথ্য জানানো হয়।

ফেনী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির নির্ধারিত কনসালটেন্ট প্রতিষ্ঠান প্রফেশনাল অ্যাসোসিয়েট লিমিটেডের স্থপতি মঞ্জুর কে এইচ উদ্দিন এ তথ্য জানান।

সভার সভাপতিত্ব করেন ফেনীর জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার। এতে প্রায় ৩০ জন সংশ্লিষ্ট সরকারি সকল বিভাগের কর্মকর্তা, ক্রীড়ী সংগঠক, সাংবাদিক ও জনপ্রতিনিধি অংশ নেন।

প্রকল্পের প্রধান স্থপতি মঞ্জুর কে এইচ উদ্দিন প্রকল্পটির ভিডিওচিত্র ও সকল বিষয় উপস্থাপন করেন। উপস্থাপনায় বলা হয়, ফেনীর শহরতলী লালপুল এলাকার গোবিন্দপুরে ২১ দশমিক ২০ একর জায়গায় প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৬৮৩ কোটি টাকারও বেশি। ফেনী স্পোটর্স কমপ্লেক্স নামে এ প্রকল্পে থাকছে দেশের প্রথম আন্তর্জাতিকমানের সকল সুযোগ সুবিধাসহ একটি হকি স্টেডিয়াম, জাতীয়মানের একটি ফুটবল স্টেডিয়াম। আর ইনডোর স্টেডিয়ামে টেবিল টেনিস, ভলিবল, বাস্কেটবল, ব্যাডমিন্টন, কেরাম, কারাতে, বক্সিং ও শুটিংয়ের সুযোগ থাকছে।

সভায় একই প্রকল্পে অংশজনদের দাবির প্রেক্ষিতে একই জায়গায় আরও ১০ একর জায়গা দেওয়ার আশ্বাসে একটি ক্রিকেট অনুশীলন স্টেডিয়াম সংযোজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় অংশজনদের আলোচনায় কমপ্লেক্সের প্রতিবন্ধকতা হিসেবে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের লালপুল ক্রসিং উঠে আসে। এ বিষয় সড়ক ও জনপদ বিভাগের পক্ষ থেকে জানানো হয়, বুয়েট লালপুলে আন্ডারপাস ও ওভারপাসের সমীক্ষার শেষ পর্যায়। সমীক্ষা শেষ হলেই বাস্তবায়ন হবে।

প্রফেশনাল অ্যাসোসিয়েট লিমিটেডের প্রধান স্থপতি ও ব্যবস্থাপনা পরিচালক মঞ্জুর কে এইচ উদ্দিন বলেন, ফেনীর এ হকি স্টেডিয়াম থেকে খেলোয়াড়দের বিশ্বে আমাদের দেশের অবস্থান করতে নিতে বেশি সময় লাগবে না। এ কমপ্লেক্সকে ঘিরে এই জনপদে জাতীয় ও আন্তর্জাতিকমানের অসংখ্য খেলোয়াড়ের জন্য হবে। একইসঙ্গে অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশের ব্যাপক উন্নয়ন ঘটবে।

ফেনীর জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার বলেন, আগামীর সকল পরীক্ষায় বাংলাদেশের প্রথম আন্তর্জাতিকমানের হকি স্টেডিয়াম কোথায়। নতুন এ প্রশ্নের জন্ম হবে। যার উত্তর হবে ফেনীবাসীর জন্য ভীষণ রকম গর্ববোধের।

তিনি বলেন, একই প্রকল্পে ক্রিকেট অনুশীলন স্টেডিয়ামটি সংযুক্ত হলে আন্তর্জাতিকমানের হতে ফাইভ স্টার হোটেল, উন্নত চিকিৎসা ব্যবস্থাসহ সকল শর্ত পূরণে বেশি সময় লাগবে না। ফেনীতে ফরেন রেমিট্যান্সের প্রবাহ অনেক বেশি। এখানকার মানুষ বাজার তৈরি হলে বিনিয়োগে দেরি করে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে অজ্ঞাত মরদেহ উদ্ধার

‘আগামীতে জামায়াতের নারীরা সংসদ নির্বাচনে সরাসরি অংশ নেবেন’

নানা কর্মসূচিতে সুরভী’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

‘১২ ফেব্রুয়ারি জাতীয় পার্টির জানাজা’

বিএনপির ভোটাররা টাকায় বিক্রি হয় না : খন্দকার আবু আশফাক

ব্যক্তিগত ক্ষমতায়ন ও গোষ্ঠীগত স্বার্থ হাসিলই জামায়াতের উদ্দেশ্য : রবিউল আলম

মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে চাকরি, জেষ্ঠ্য সহকারী সচিব বরখাস্ত

ঢাকায় তুরস্কের ভিসা আবেদন কেন্দ্র চালু

ধানের শীষ প্রতীক থাকছে না যে ১০ আসনে

বিএনপি শুধু বাংলাদেশের : ফজলে হুদা

১০

ইসলামের ইজ্জত রক্ষায় আমরা এককভাবে নির্বাচন করছি : চরমোনাই পীর

১১

চলতি শিক্ষাবর্ষেই প্রাথমিকে চালু হচ্ছে ‘নতুন মূল্যায়ন পদ্ধতি’

১২

পাওনা টাকার বিরোধে ব্যবসায়ীকে হত্যা, সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৩

নির্বাচন ঘিরে মোটরসাইকেলসহ যানচলাচলে বিধি-নিষেধ আরোপ

১৪

বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলি

১৫

আসছে শৈত্যপ্রবাহ, হতে পারে বজ্র ও শিলাবৃষ্টি

১৬

কমলো স্বর্ণের দাম, ভরি কত

১৭

গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে খালেদা জিয়া হিমালয়ের মতো দাঁড়িয়েছিলেন : রিজভী

১৮

জামায়াত প্রার্থীর স্ত্রীর বিরুদ্ধে ধানের শীষের পোস্টার-ফেস্টুন ছেঁড়ার অভিযোগ

১৯

অপমানের ‘প্রতিশোধ’ এভাবেই নিল পাকিস্তান!

২০
X