রংপুর প্রতিনিধি
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ১০:৫২ পিএম
অনলাইন সংস্করণ

গুম-খুনে জড়িতদের সঙ্গে আপস নেই : আখতার হোসেন

রংপুরে শহীদ আবু সাঈদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আখতার হোসেন। ছবি : কালবেলা
রংপুরে শহীদ আবু সাঈদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আখতার হোসেন। ছবি : কালবেলা

গুম-খুনে জড়িতদের সঙ্গে কোনো আপস নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।

শনিবার (১১ অক্টোবর) দুপুরে রংপুর নগরীর পার্কের মোড় এলাকায় শহীদ আবু সাঈদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

এ সময় আখতার হোসেন বলেন, ‘এই গুম ও খুনের সঙ্গে সেনাবাহিনী, ডিজিএফআই, র‍্যাবসহ অন্যান্য প্রতিষ্ঠানের সিনিয়র কর্মকর্তারা যুক্ত ছিলেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের অনেকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এসব গুমের সঙ্গে যেসব সেনা কর্মকর্তা, ডিজিএফআই ও র‍্যাবের কর্মকর্তারা যুক্তি ছিলেন, তাদের অতিসত্বর গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাই। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী দেশ ও দেশের জনগণের অংশ। কিন্তু এই প্রতিষ্ঠানে থেকে যারা হাসিনার খুন-গুমের হুকুম তামিল করেছে তারা দেশ ও দেশের মানুষের শত্রু, তাদের সঙ্গে কোনো আপসের জায়গা নেই।’

সংস্কার বাস্তবায়ন না করে শুধু যেনতেনভাবে ক্ষমতা হস্তান্তর করে উপদেষ্টাদের দায়মুক্তি সম্ভব নয় মন্তব্য করে আখতার হোসেন বলেন, ‘যেনতেনভাবে ক্ষমতা হস্তান্তর করার মধ্য দিয়ে উপদেষ্টারা যারা এই সরকার গঠন করেছেন তাদের দায়মুক্তি সম্ভব নয়। অবশ্যই বাংলাদেশের জনগণের পক্ষে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তারা যে ম্যান্ডেটপ্রাপ্ত হয়েছেন সে সবকিছুকে পুঙ্খানুপুঙ্খভাবে বাস্তবায়নের মধ্য দিয়ে তারা তাদের সেফ এক্সিট পেতে পারেন।’

এর আগে সদ্যপ্রয়াত জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকুর কবর জিয়ারত করে তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন আখতার হোসেন। পরে পীরগাছা ও কাউনিয়ার বিভিন্ন স্থানে দলীয় প্রচারে অংশ নেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পশ্চিমবঙ্গের নতুন দল এনসিপিআই বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস

প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

২০২৬ বিশ্বকাপ কে জিতবে? চার এআই চ্যাট বক্সের একই উত্তর

বাংলাদেশি সাত জেলেকে বোটসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

আ.লীগ নেতা কারাগারে

এশিয়াটিক থ্রিসিক্সটির নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’

প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে দুই ইউনিয়ন  

মেয়েকে মারধরের প্রতিশোধ নিতেই ৬ বছরের শিশুকে হত্যা

নতুন যে দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের বিদ্রোহীরা

১০

নিজেদের ডাকা বিক্ষোভেই প্রকাশ্যে চড় খেলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা

১১

ঢাকার ৪ বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর, কোনটি যাচ্ছে কোথায়

১২

‎চর দখল নিয়ে দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০

১৩

ভারতের ভিসা আবেদন নিয়ে আইভ্যাকের নতুন নির্দেশনা

১৪

লেবাননের প্রতি ‘সম্মান দেখানো’ শান্তিচুক্তির অংশ : ইরান

১৫

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, স্মৃতিতে মেসির জাদু

১৬

বাজেটে আবাসন খাতের গুরুত্বপূর্ণ দাবি উপেক্ষিত, ফ্ল্যাটের দাম আরও বৃদ্ধির আশঙ্কা

১৭

খান স্যারের কোচিং সেন্টারে হামলায় নেতৃত্ব দেওয়া তরুণের অস্বাভাবিক মৃত্যু

১৮

‘মেসি এবার বিশ্বকাপ জিততে পারবে না’

১৯

ফরিদপুরে উপজেলা যুবলীগ সভাপতি গ্রেপ্তার

২০
X