টঙ্গী প্রতিনিধি
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ০৬:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

বেপরোয়া গতির বাস-ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষ, নিহত ১

সড়কে নিহত ব্যক্তি। ছবি : সংগৃহীত
সড়কে নিহত ব্যক্তি। ছবি : সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে বেপরোয়া গতির এনা পরিবহনের একটি বাসের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হন আরও চার যাত্রী।

শনিবার (১১ অক্টোবর) মধ্যরাতে টঙ্গী নিমতলী ব্রিজের আগে ভয়াবহ এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।

নিহত যাত্রীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দ্রুতগামী এনা পরিবহনের একটি বাস ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। অটোরিকশাটিতে চালকসহ মোট পাঁচজন যাত্রী ছিলেন। সংঘর্ষের পর সবাই গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এক যাত্রীকে মৃত ঘোষণা করেন।

এলাকাবাসী অভিযোগ করে জানান, এনা পরিবহনের বেপরোয়া গতি ও ওভারটেক করার প্রতিযোগিতাই এ দুর্ঘটনার মূল কারণ। ঢাকা-সিলেট মহাসড়কে এনা ও অন্যান্য পরিবহনের বাসগুলো প্রায়ই অতিরিক্ত গতিতে চলে, যার ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।

স্থানীয়দের দাবি, মহাসড়কে অতিরিক্ত গতির যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং নিয়মিত ট্রাফিক টহল নিশ্চিত করলে এ ধরনের দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদুজ্জামান কালবেলাকে বলেন, ঘটনার খবর শুনেছি। যদি কেউ অভিযোগ করে, তদন্ত সাপেক্ষে সেই ক্ষেত্রে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি খুব কাছে : ট্রাম্প

দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

১০

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

১১

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

১২

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

১৩

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

১৪

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

১৫

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

১৬

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

১৭

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

১৮

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

১৯

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

২০
X