উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ০৯:২২ পিএম
অনলাইন সংস্করণ

ভেজাল কয়েকশ বস্তা টিএসপি সার ধ্বংস

ভেজাল ৬১৪ বস্তা টিএসপি সার ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।
ভেজাল ৬১৪ বস্তা টিএসপি সার ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।

কুড়িগ্ৰামের উলিপুরে ভেজাল ৬১৪ বস্তা টিএসপি সার ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। বুধবার (১৫ অক্টোবর) দুপুরে পৌরসভার ডাম্পিং সাইটে এসব সার ধ্বংস করা হয়।

জানা গেছে, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের ভেজালবিরোধী নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে উপজেলার থেতরাই ইউনিয়নের থেতরাই বাজারে অভিযান চালানো হয়। এ সময় ভাই ভাই ট্রেডার্সের গোডাউনে ভেজাল সার ১৩৫ বস্তা, দোকানের সামনে থাকা আরও ২৮৩ বস্তা জব্দ করা হয়।

এ ছাড়া ভাই ভাই ট্রেডার্স নামের আরেকটি ব্যবসা প্রতিষ্ঠানের গোডাউন থেকে ১৯৬ বস্তা ভেজাল টিএসপি সার জব্দ করে উপজেলা প্রশাসন। এ ঘটনায় দোকান দুটির সার বিক্রির লাইসেন্স স্থগিত করা হয়েছে। অন্যদিকে বাসাবাড়িতে বিভিন্ন কোম্পানির মোড়কে তাদের নিজস্ব তৈরি নকল সার ও প্যাকেজিং সার বিক্রির অপরাধে সিদ্দিকুর রহমানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহা বলেন, জব্দ করা ভেজাল ৬১৪ বস্তা টিএসপি সার ধ্বংস করা হয়েছে। অবৈধ ভেজাল সার অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে উপস্থিত ছিলেন- পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রামের পরিদর্শক আসিফ শাহরিয়ার, উপজেলা কৃষি কর্মকর্তা মোশারফ হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শামীমা আক্তার, অতিরিক্ত কৃষি কর্মকর্তা আফরোজা পারভীন বিফা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোস্তফা কামাল, শাহেদুর রহমান, সওকত আলী, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা তপন কুমার সিংহ।

কালবেলা/এসআই/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

ভারতে বন্যায় ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু

প্রবাসীর সংসার ছেড়ে সাবেক প্রেমিকের সঙ্গে পালালেন মরিয়ম

হবিগঞ্জে হত্যাচেষ্টার মামলায় ব্যারিস্টার সুমনের জামিন

ফাইনালের হাফটাইম শোতে কত পারিশ্রমিক নিলেন শাকিরা?

এসএসসির ফল প্রকাশে বোর্ডের নতুন সিদ্ধান্ত

দেশের সব মাদ্রাসায় ফুটবল খেলা নিয়ে জরুরি নির্দেশনা

পরাজিত শক্তি আত্মসমর্পণ করলেও তাদের প্রেতাত্মারা সংগঠিত হওয়ার চেষ্টা করে: মঞ্জু

জামায়াত নেতার ‘নারী কেলেঙ্কারি’র ঘটনায় মোংলায় কুশপুত্তলিকা দাহ

'গডজিলা' খ্যাত অভিনেত্রী কেলি হটল সড়ক দুর্ঘটনায় নিহত

১০

১৯ বছর পর বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু

১১

নতুন ৬ শিশুসহ হাম-উপসর্গে মৃত্যু ছাড়াল ৮০০, আক্রান্তে শীর্ষে বাংলাদেশ

১২

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

১৩

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

১৪

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

১৫

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

১৬

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

১৭

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

১৮

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

১৯

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

২০
X