মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫, ১০:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

পিরোজপুরে কালবেলার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

পিরোজপুরে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে কেক কাটার মুহূর্ত। ছবি : কালবেলা
পিরোজপুরে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে কেক কাটার মুহূর্ত। ছবি : কালবেলা

‘সত্য, সুন্দর ও সাহস’— এ স্লোগানে দৈনিক কালবেলার নবযাত্রার তিন বছর পূর্তি উপলক্ষে পিরোজপুরে উদযাপিত হয়েছে প্রতিষ্ঠাবার্ষিকী।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় পিরোজপুর প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিরোজপুর প্রেস ক্লাবের সভাপতি মো. এসএম রেজাউল ইসলাম শামীম। পরিচালনা করেন দৈনিক কালবেলার পিরোজপুর জেলা প্রতিনিধি মো. জিয়াউল হক।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— প্রেস ক্লাবের সাবেক সভাপতি মুনিরুজ্জামান নাসিম আলী, সহসভাপতি মো. ইমাম হোসেন মাসুদ, কার্যনির্বাহী সদস্য মো. আরিফ মোস্তফা, মো. খালিদ আবু, মো. ওয়াহিদ হাসান বাবুসহ অন্য সাংবাদিকরা।

বক্তারা বলেন, দৈনিক কালবেলা খুব অল্প সময়ের মধ্যেই পাঠকদের আস্থা ও জনপ্রিয়তা অর্জন করেছে। সাহসিকতা ও সত্যনিষ্ঠার সঙ্গে সংবাদ প্রকাশের ধারা অব্যাহত রাখলে এই পত্রিকা আগামী দিনে আরও বড় ভূমিকা রাখতে পারবে।

তারা আরও বলেন, বর্তমান সময়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বড় চ্যালেঞ্জ হলো নিরপেক্ষতা বজায় রাখা। কালবেলা সেই নীতি অনুসরণ করে দেশ ও সমাজের কল্যাণে কাজ করছে, যা প্রশংসনীয়।

বক্তারা কালবেলা পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেন।

অনুষ্ঠানে পিরোজপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে কালবেলার প্রতিনিধি ছাড়াও জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। আলোচনা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানটির সমাপ্তি হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১০

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১১

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১২

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৩

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৪

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৫

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৬

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৭

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৮

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৯

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

২০
X