সিরাজদীখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫, ১০:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

সিরাজদিখানে কালবেলার গৌরবময় ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

মুন্সীগঞ্জের সিরাজদিখানে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটেন ইউএনও শাহিনা আক্তার ও অন্যরা। ছবি : কালবেলা
মুন্সীগঞ্জের সিরাজদিখানে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটেন ইউএনও শাহিনা আক্তার ও অন্যরা। ছবি : কালবেলা

‘সত্য, সাহস, সুন্দর— গৌরবের কালবেলা’ এই স্লোগানে সাফল্যের চতুর্থ বর্ষে পদার্পণ করেছে পত্রিকাটি। এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কেটে ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক কালবেলা সিরাজদিখান প্রতিনিধি সালাহউদ্দিন সালমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— কুসুমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, রাজদিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ বিশ্বজিত ঘোষ, সিরাজদিখান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, খাসকান্দি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কবির হোসেন, সিরাজদিখান প্রেস ক্লাবের সাবেক সভাপতি ইমতিয়াজ উদ্দিন বাবুল, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ, স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সালাহউদ্দিন সালমান। বক্তারা বলেন, অল্প সময়ের মধ্যেই দৈনিক কালবেলা সত্য ও ন্যায়ের পক্ষে নির্ভীক কণ্ঠস্বর হিসেবে পাঠক হৃদয়ে স্থান করে নিয়েছে। ‘ক্ষমতার দম্ভের বিপরীতে দাঁড়িয়ে’ গণমানুষের কথা তুলে ধরে পত্রিকাটি মুন্সীগঞ্জসহ সারা দেশে বিশ্বাসযোগ্যতা অর্জন করেছে।

তারা আশা প্রকাশ করেন, কালবেলা ভবিষ্যতেও জেলার ইতিহাস-ঐতিহ্য, শিল্প-সাহিত্য, কৃষি, শিক্ষা ও স্বাস্থ্য খাতের ইতিবাচক দিকগুলো তুলে ধরে সাফল্যের এ যাত্রা অব্যাহত রাখবে।

শেষে কেক কেটে ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদে ৬ লাখ শিক্ষক-কর্মচারী বেতন পাননি, সংসদে ক্ষোভ

১৪০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশি ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী

‘১১০ প্রতিষ্ঠানে ৫৫ কর্মমুখী কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ চলছে’

ইসরায়েলের বিরুদ্ধে ইরান-ইয়েমেনের পদক্ষেপে খুশি হামাস

পাঁচ বছরে ৮ বিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি বেড়েছে : বাণিজ্যমন্ত্রী

সরকারের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে : প্রতিমন্ত্রী

বাসায় মিলল মুক্তিযোদ্ধার পচাগলা লাশ

বদলা নিল ইরান, ইসরায়েলের পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা

এনসিপির নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতির পরদিনই বাড়ল অ্যাম্বুলেন্স ভাড়া

১৩ ছক্কার তাণ্ডবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশি ব্যাটারের

১০

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

১১

স্কুলছাত্রকে অপহরণের চেষ্টা, আতঙ্কে অভিভাবকরা

১২

জমিয়তে উলামায়ে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতা

১৩

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

১৪

সংসদের লাইব্রেরি কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক

১৫

দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি

১৬

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

১৭

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

১৮

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

১৯

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

২০
X