মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ০৯:৩৩ এএম
অনলাইন সংস্করণ

‘মানুষের চিন্তা, চেতনা ও আকাঙ্ক্ষাকে ধারণ করাই আধুনিক রাজনীতি’ 

পথসভায় বক্তব্য রাখেন ডা. এজেডএম জাহিদ হোসেন। ছবি : কালবেলা
পথসভায় বক্তব্য রাখেন ডা. এজেডএম জাহিদ হোসেন। ছবি : কালবেলা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি মনে করে, মানুষের চিন্তা, চেতনা ও আকাঙ্ক্ষাকে ধারণ করার নামই হচ্ছে আধুনিক রাজনীতি। আর এ রাজনীতিকে ধারণ করতে পারলেই দেশ ও জাতি এগিয়ে যাবে।

শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় দিনাজপুরের বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নের দেশমা বাজারে এক পথসভায় এ কথা বলেন তিনি।

ডা. জাহিদ হোসেন বলেন, মানুষকে বিভ্রান্ত করতে অনেকেই আজ নানা কথা বলছে। কেউ বলছে, এদিকে ভোট দিলে এটা পাওয়া যাবে, ওদিকে ভোট দিলে ওটা পাওয়া যাবে। কিন্তু আমি বলব— দেওয়ার মালিক একমাত্র মহান রাব্বুল আলামিন, আর সুপারিশ করার মালিক হচ্ছেন শেষ নবী হজরত মুহাম্মদ (সা.)। তার বাইরে কারো কোনো সুপারিশের ক্ষমতা নেই।

তিনি আরও বলেন, যেদিন বিচার হবে, কেউ কারো জন্য কিছুই করতে পারবে না। আমার আমলই একমাত্র আল্লাহর রহমত পাওয়ার মাধ্যম। কেউ কারো হয়ে দাঁড়াতে পারবে না। আমার বাবা-মা পর্যন্ত নিজেদের হিসাব নিয়ে ব্যস্ত থাকবেন। তাই আমাদের সবাইকে নিজের আমলের দিকেই নজর দিতে হবে।

পথসভায় উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা বিএনপির সভাপতি মিঞা মোহাম্মদ শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম আলী বাবু, উপজেলা যুবদলের আহ্বায়ক জীবন চৌধুরী শাহিন, যুবদলের সদস্য সচিব মিঞা মো. শিরন আলমসহ উপজেলা বিএনপি, পৌর বিএনপি, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১১

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১২

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৩

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৪

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৫

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৬

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৭

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৮

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৯

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

২০
X