হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ০৬:২৭ পিএম
অনলাইন সংস্করণ

হাতিয়া পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আকরাম হোসেনকে বহিষ্কার

বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দল নেতা মো. আকরাম হোসেন। ছবি : কালবেলা
বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দল নেতা মো. আকরাম হোসেন। ছবি : কালবেলা

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের হাতিয়া পৌর শাখার আহ্বায়ক মো. আকরাম হোসেনকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (২০ অক্টোবর) নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মাহবুব ফাহাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নোয়াখালী জেলার অধিভুক্ত হাতিয়া পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আকরাম হোসেন দীর্ঘদিন ধরে সংগঠনের নিয়ম শৃঙ্খলা পরিপন্থি বিভিন্ন কার্যকলাপে লিপ্ত রয়েছেন এবং সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করছেন। এছাড়া তিনি দলের নেতাদের সঙ্গে অসহযোগিতামূলক আচরণ করছেন।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদ এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের যৌথ স্বাক্ষরে তাকে আহ্বায়ক পদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী ভবিষ্যতে তার বিরুদ্ধে আরও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদ জানান, তার বিরুদ্ধে দলের শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট অভিযোগ পাওয়া গিয়েছে। এছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যমে সে দলের বিরুদ্ধে আপত্তিকর পোস্ট করেছে। স্বেচ্ছাসেবক দলের নির্দিষ্ট কিছু নীতিমালা রয়েছে। এর বাইরে গেলে সংগঠন তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

১০

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

১১

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

১২

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

১৩

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

১৪

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

১৫

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

১৬

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

১৭

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

১৮

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

১৯

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

২০
X