কালবেলা প্রতিবেদক,পাবনা
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০২:১১ পিএম
অনলাইন সংস্করণ

কয়েক বিঘা শিমগাছের বাগান কেটে ফেললেন মেম্বার!

শত্রুতা জেরে পাবনার আটঘরিয়ার চাঁদভায় কয়েক বিঘা জমির শিমগাছ কর্তন। ছবি : কালবেলা
শত্রুতা জেরে পাবনার আটঘরিয়ার চাঁদভায় কয়েক বিঘা জমির শিমগাছ কর্তন। ছবি : কালবেলা

পূর্বশত্রুতার জেরে পাবনার আটঘরিয়ার চাঁদভায় কয়েক বিঘা জমির শিমগাছ কাটার অভিযোগ উঠেছে স্থানীয় মেম্বার আমিরুল ইসলামের বিরুদ্ধে। প্রকাশ্যে মসুর ক্ষেত ও মেহগনি গাছ কাটার পর এবার কয়েক বিঘা জমির শিমগাছ কাটার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এ বিষয়ে বার বার অভিযোগ দিয়েও প্রতিকার পাচ্ছে না ভুক্তভোগীরা।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকালে অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন আটঘরিয়া থানার ওসি আনোয়ার হোসেন। এর আগে গতকাল ভোর রাতে আটঘরিয়া উপজেলার চাদভা ইউনিয়নের খামার কোদালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা গেছে, স্থানীয় মেম্বার আমিরুল ইসলামের সঙ্গে খামার কোদালিয়া গ্রামের রজব আলীর ছেলে আকবর আলীর বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জেরে গত বছর দিবালোকে ট্রাক্টর দিয়ে ক্ষেতের মসুরের ফসল নষ্ট করে ফেলেন আমিরুল মেম্বার ও তার লোকজন। সেই সঙ্গে মেহগনি গাছও কেটে নিয়ে যান তারা। এ নিয়ে কোর্টে মামলাও চলছে। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের ফসল নষ্ট করার অভিযোগ ওঠেছে আমিরুল ইসলামের বিরুদ্ধে। এবার বলি হয়েছে কয়েক বিঘা জমির শিমগাছ।

ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগ, আমিরুল মেম্বার প্রথমে তাদের প্রতিবেশী দুই যুবককে টাকার বিনিময়ে শিমগাছ কাটার প্রস্তাব করে। তাতে ওই দুই যুবক রাজি না হওয়ায় পাশের মিয়াপাড়া গ্রামের রনি মাহমুদ ভুট্টাসহ বেশ কয়েকজনের সাহায্যে গত ১২ সেপ্টেম্বর রাতে শিমগাছ কাটা হয়। এতে তাদের ৫-৭ লাখ টাকার ক্ষতি হয়েছে কৃষকের। এর আগে বেশ কয়েকবার একই ঘটনা ঘটেছে, কিন্তু থানায় বারবার অভিযোগ দিয়েও প্রতিকার পাওয়া যাচ্ছে না।

এ বিষয়ে অভিযুক্ত মেম্বারের বাড়িতে গিয়ে পাওয়া যায়নি। তার মোবাইল ফোনে যোগাযোগ করলেও সেটি বন্ধ পাওয়া যায়।

তবে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন আটঘরিয়া থানার ওসি আনোয়ার হোসেন। তিনি বলেন, অভিযোগ পাওয়ার পর ইতোমধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এর আগে এমন ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন হামলায় মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ধ্বংস

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, অভিযুক্ত আটক

৬ দশকের পুরোনো ঈদগাহ দখলে নিলেন প্রভাবশালী

‘মোড়কের পেছনে লুকোচুরি বন্ধ হোক, সামনে আসুক সত্য’

ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানোর আগ্রহ নেই ইসরায়েলের: স্মোট্রিচ

ইউনিফর্ম পরে আ.লীগের মনোনয়ন জমা: অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

আসিয়ানের বৈঠকে যোগ দিতে ম্যানিলায় রুশ পররাষ্ট্রমন্ত্রী

ঢাবির দুই অনুষদে নতুন ভারপ্রাপ্ত ডিন নিয়োগ

ফিলিস্তিনি চিকিৎসকের মুক্তির দাবিতে ইসরায়েলিদের বিক্ষোভ

গায়ানায় ফেরি ডুবিতে মৃত্যু ২৭, নিখোঁজ ৮৩

১০

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

১১

নিজ ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

১২

ইস্তাম্বুলের পথে পথে ডোনার কাবাব

১৩

এলএনজি সরবরাহ কমে যাওয়ায় গ্যাস সংকটের আশঙ্কা

১৪

আজ দেখছি, কত মানুষ এই পরাজয়ের অপেক্ষায় ছিল: ডি পল

১৫

জিয়াউর রহমান হত্যা   / আসামি মোজাফফরকে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ

১৬

চরম হতাশায় মৃত্যু কামনা করা যাবে কি, ইসলাম কী বলে? 

১৭

কুড়িগ্রামে যাচ্ছেন এনসিপির ৩ নেতা

১৮

যুক্তরাষ্ট্রের উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বার্থা’

১৯

ভারতে টানেল ধসে নিহত ৯, আটকা আরও কয়েকজন

২০
X