‎‎পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ০১:১৬ পিএম
আপডেট : ২২ অক্টোবর ২০২৫, ০১:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

পীরগঞ্জে অ্যানথ্রাক্স উপসর্গের ৯ রোগী

ছবি : কালবেলা গ্রাফিক্স।
ছবি : কালবেলা গ্রাফিক্স।

রংপুরের পীরগঞ্জ উপজেলায় অ্যানথ্রাক্স উপসর্গের ৯ জন রোগী শনাক্ত হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচজন ও রামনাথপুর ইউনিয়নের দ্বারিয়াপুর গ্রামে গিয়ে মেডিকেল টিম আরও চারজন রোগীকে শনাক্ত করে।

রোগীরা হলেন দ্বারিয়াপুর গ্রামের আশুরা বেওয়া (৬৫), রবিউল ইসলাম (৫৫), শহীদ মিয়া (২৩), শরিফ মিয়া (২২) ও খাসা মিয়া(৫২), শিল্পী খাতুন (২৮), আল মামুন মিয়া (১৬), খোরশেদ আলী (২৫) ও চেরাগপুর গ্রামের রওহাবুল মিয়া (৩২)।

জানা গেছে, মঙ্গলবার সকালে অ্যানথ্রাক্স উপসর্গের পাঁচজন রোগী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসেন। তাদের নমুনা পরীক্ষা-নিরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। পরে এ উপসর্গের আরও রোগী আছে কি না তা নিশ্চিত হতে একই গ্রামে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ চার সদস্যের মেডিকেল টিম পাঠায়। সেখানে আরও চারজন শনাক্ত করা হয়।

ওই গ্রামে খোঁজ নিয়ে জানা গেছে, গত ১১ অক্টোবর আশুরা বেওয়া নামের একজন তার একটি অসুস্থ গরু জবাই করে মাংস বিতরণ করেন। ১৪ অক্টোবর আশুরাসহ পাঁচজনের শরীরে উপসর্গ দেখা দেয়। তারা মঙ্গলবার পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে বিষয়টি জানাজানি হয়।

পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাসুদ রানা বলেন, অ্যানথ্রাক্স উপসর্গের ৯ জন রোগী শনাক্ত হয়েছে। অ্যানথ্রাক্স ছোঁয়াচে রোগ নয়; এটি সাধারণত মানুষের থেকে মানুষের মধ্যে সহজে ছড়ায় না, তবে সংক্রামিত প্রাণীর সংস্পর্শে আসা বা এর মাংস খাওয়ার মাধ্যমে ছড়াতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

গোল করে বাঁ পায়ের জাদু দেখালেন জাইমা রহমান

বাজেট বাস্তবায়ন নিয়ে রুমিন ফারহানার প্রশ্ন

১০

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে কঠোর অবস্থানে ইসরায়েল

১১

বাড়ি বিক্রি করে বিশ্বভ্রমণে ব্রিটিশ নারী, ঘুরেছেন ১৭৯ দেশ

১২

এবার ছোটপর্দার গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায়

১৩

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করবে ইরান ও ওমান

১৪

সরফরাজ হোসেনের কবিতা : নীল

১৫

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

১৬

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

১৭

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

১৮

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

১৯

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

২০
X