মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫, ০৮:২৯ এএম
অনলাইন সংস্করণ

বঙ্গোপসাগরে আটক ৯ ভারতীয় জেলেকে থানায় হস্তান্তর

জব্দ করা ভারতীয় ফিশিং ট্রলার। ছবি : কালবেলা
জব্দ করা ভারতীয় ফিশিং ট্রলার। ছবি : কালবেলা

বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারের অপরাধে বঙ্গোপসাগর থেকে ৯ জেলেসহ ভারতীয় একটি ফিশিং ট্রলার জব্দ করেছে নৌবাহিনী।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় মোংলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে প্রবেশ করে মাছ ধরার সময় গত বুধবার ফেয়ারওয়ে বয়াসংলগ্ন গভীর সাগর থেকে ট্রলারসহ ভারতীয় জেলেদের আটক করে নৌবাহিনী। পরে বৃহস্পতিবার সন্ধ্যায় মোংলার ফেরিঘাটে এনে মোংলা থানায় হস্তান্তর করে নৌবাহিনী।

জব্দ করা ভারতীয় ফিশিং বোটে প্রায় দেড় টন টুনা মাছ রয়েছে, যা আদালতের নির্দেশনা মতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বলেন, মোংলা সমুদ্রবন্দরের অদূরে ফেয়ারওয়ে বয়াসংলগ্ন গভীর সাগর থেকে বুধবার বিকেলে এফবি এনি নামক একটি ভারতীয় ফিশিং ট্রলার আটক করে টহলরত নৌবাহিনী। ট্রলারটিতে ৯ ভারতীয় জেলে রয়েছে। তাদের বাড়ি ভারতের দক্ষিণ-চব্বিশ পরগোনা জেলার কাকদ্বীপ এলাকায়।

তিনি আরও বলেন, ভারতীয় জেলেদের বিরুদ্ধে সমুদ্রসীমা লঙ্ঘনের অভিযোগে মামলা দায়েরের পর শুক্রবার (২৪ অক্টোবর) সকালে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

গত শুক্রবারও (১৭ অক্টোবর) একটি ভারতীয় ফিশিং বোট জব্দ করেছিল নৌবাহিনী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১০

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

১১

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

১২

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১৩

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১৪

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১৫

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৬

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৭

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৯

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

২০
X