হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ০৩:৩১ পিএম
অনলাইন সংস্করণ

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, যুবক নিহত

হবিগঞ্জের মাধবপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ছবি : কালবেলা
হবিগঞ্জের মাধবপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ছবি : কালবেলা

হবিগঞ্জের মাধবপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে বাদল মিয়া (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২১ জন।

সোমবার (২৭ অক্টোবর) সকালে হবিগঞ্জ জেলার চুনারুঘাট মুড়ারবন্দ মাজারে যাওয়ার পথে বেজুরা নামকস্থানে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

নিহত বাদল ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বীরপাশা গ্রামের বিল্টু মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলা থেকে একটি যাত্রীবাহী বাস হবিগঞ্জ জেলার চুনারুঘাট মুড়ারবন্দ মাজারে যাওয়ার পথে বেজুরা নামকস্থানে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে অন্তত ২১ যাত্রী আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাদের মাধবপুর উপজেলা হাসপাতালে নিয়ে এলে বাদল মিয়া মারা যান।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। পরবর্তীতে আহতদের মাধবপুর উপজেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

এ বিষয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার এসআই মশিউর রহমান কালবেলাকে বলেন, বাসটি মুড়ারবন্দ মাজারে যাওয়ার পথে উল্টে খাদে পড়ে গেলে দুর্ঘটনাটি ঘটে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উন্মুক্ত হরমুজ প্রণালি, পার হচ্ছে এলএনজি জাহাজ 

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

‘এটি আমাদের দল নয়’— ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

১০

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

১১

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

১২

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

১৪

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

১৫

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

১৬

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

১৭

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

১৮

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১৯

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

২০
X