সিলেট ব্যুরো
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ০৮:৫৫ এএম
অনলাইন সংস্করণ

অটোরিকশা থামিয়ে সাড়ে ১২ লাখ টাকা ছিনতাই

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সিলেটে সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে এনা পরিবহনের কদমতলি কাউন্টারের ব্যবস্থাপকের সাড়ে ১২ লাখ টাকা ছিনতাই হয়েছে। ছিনতাইকারীরা পাঁচটি মোটরসাইকেলে এসেছিলেন এবং সবার মাথায় হেলমেট ছিল বলে জানিয়েছে পুলিশ।

রোববার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্বর এলাকায় এ ঘটনা ঘটে।

দক্ষিণ সুরমা থানার ওসি মিজানুর রহমান বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

এনার পরিবহনের কর্মচারীর অভিযোগ ও পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এনা পরিবহনের কদমতলি কাউন্টারের ব্যবস্থাপক রোববার সকাল সাড়ে ১১টার দিকে ক্যাশিয়ারসহ তিনজনকে নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশায় উপশহরের দিকে একটি ব্যাংকে যাচ্ছিলেন। হুমায়ুন রশীদ চত্বরের পাশে পাঁচটি মোটরসাইকেলে থাকা ছিনতাইকারীরা অটোরিকশার পথ রোধ করেন।

এ সময় তারা ধারালো অস্ত্র দেখিয়ে যাত্রীদের ব্যাগে থাকা ১২ লাখ ৪০ হাজার টাকা ছিনিয়ে নেন। পরে ছিনতাইকারীরা দ্রুত পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে।

এ বিষয়ে ওসি মিজানুর রহমান বলেন, আমরা আশপাশে থাকা ক্লোজড সার্কিট ক্যামেরার ফুটেজ দেখে বুঝেছি পাঁচটি মোটরসাইকেলে ছিনতাইকারীরা এ ঘটনা ঘটিয়েছে। ছিনতাইকারীরা ১০ জন ছিলেন এবং সবার মাথায় হেলমেট ছিল। একটি মোটরসাইকেলের নম্বরপ্লেট স্কচটেপ দিয়ে ঢাকা ছিল ও চারটির কোনো নম্বরপ্লেট ছিল না। এ ঘটনায় এনা পরিবহনের পক্ষ মামলা করা হয়েছে। আমরা ছিনতাইকারীদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রেখেছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১০

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

১১

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

১২

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১৩

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

১৪

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

১৫

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

১৬

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১৭

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

১৮

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

১৯

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

২০
X