রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫, ০৩:৫০ পিএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৫, ০৬:১১ পিএম
অনলাইন সংস্করণ

সংস্কারবিরোধী দলের সঙ্গে এনসিপির জোট নয় : নাহিদ

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিচ্ছেন নাহিদ ইসলাম। ছবি : কালবেলা
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিচ্ছেন নাহিদ ইসলাম। ছবি : কালবেলা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সংস্কারের বিপক্ষে অবস্থান নেওয়া বা ইতিহাসে দায়ভার রয়েছে এমন কোনো রাজনৈতিক দলের সঙ্গে এনসিপির জোট হওয়ার সম্ভাবনা নেই।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে রাজশাহী পর্যটন মোটেল প্রাঙ্গণে এনসিপির বিভাগীয় প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ শেষে সমসাময়িক রাজনৈতিক ইস্যুতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, আমরা এখন পর্যন্ত কোনো জোটে যাওয়ার সিদ্ধান্ত নিইনি। যদি কখনো সিদ্ধান্ত নিতে হয়, তা অবশ্যই নীতিগত অবস্থান থেকেই নেওয়া হবে। যারা সংস্কারের বিপক্ষে দাঁড়ায়, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের নতুন আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নেয়, অথবা যাদের ইতিহাসে দায়ভার রয়েছে তাদের সঙ্গে জোটে যাওয়ার আগে আমাদের বারবার ভাবতে হবে। আমরা একটি নতুন রাজনৈতিক শক্তি, জনগণের আমাদের প্রতি অনেক প্রত্যাশা রয়েছে, তাই আমরা নিজেদের স্বাতন্ত্র্য বজায় রাখতে চাই।

জুলাই সনদ প্রসঙ্গে তিনি আরও বলেন, জুলাই সনদ স্বাক্ষর করতে আমরা অপেক্ষা করছি। এ সনদ বাস্তবায়নের পর গণভোট হবে এবং সেই গণভোটের মাধ্যমে ড. মুহাম্মদ ইউনূস আদেশে স্বাক্ষর করবেন। রাষ্ট্রপতি এ আদেশে স্বাক্ষর করতে পারবেন না, কারণ বিদ্যমান সংবিধানের আলোকে এটি সাংঘর্ষিক হবে। কোনো প্রকার নোট অব ডিসেন্ট থাকলে আমরা তাতে স্বাক্ষর করব না।

এনসিপির আহ্বায়ক বলেন, বর্তমানে ফ্যাসিবাদী শক্তি ও নির্বাচনকে ঘিরে নানা ষড়যন্ত্র চলছে। আওয়ামী লীগ ও বৈদেশিক শক্তি নির্বাচন বানচালের চেষ্টা করছে। ১৪ দল আবারও আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চালাচ্ছে।

আগামী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আগের পদ্ধতিতে তত্ত্বাবধায়ক সরকার হবে না। ড. ইউনূসের নেতৃত্বেই নির্বাচন অনুষ্ঠিত হবে।

শাপলা প্রতীক না পাওয়া প্রসঙ্গে নাহিদ বলেন, এনসিপিকে শাপলা প্রতীক না দেওয়া হচ্ছে শুধু আমাদের নির্বাচন ও রাজনৈতিক কার্যক্রম ব্যাহত করার উদ্দেশ্য। এটি নির্বাচন কমিশনের স্পষ্ট স্বেচ্ছাচারিতা। তারা গায়ের জোরে সিদ্ধান্ত নিচ্ছে। রাজনৈতিকভাবে যদি প্রতীক আদায় করতে হয়, আমরা রাজপথে আন্দোলনের মাধ্যমে তা আদায় করব।

সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভা, জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, রাজশাহী মহানগরের প্রধান সমন্বয়ক মোবাশ্বের হোসেন লাল্টু।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

আজকে স্বর্ণের বাজারদর

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

১০

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

১১

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

১২

আজকের নামাজের সময়সূচি

১৩

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

১৪

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১৫

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

১৬

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১৭

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

১৮

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১৯

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

২০
X