ঝিনাইদহ ব্যুরো
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ০৬:১৯ পিএম
অনলাইন সংস্করণ

মাঠ থেকে কৃষকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ইসাহাক আলী। ছবি : সংগৃহীত
ইসাহাক আলী। ছবি : সংগৃহীত

ঝিনাইদহ সদর উপজেলার রাঙ্গিয়ারপোতা গ্রামের মাঠ থেকে হাত-পা ও গলায় দড়ি বাঁধা অবস্থায় এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১০টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ হাসপাতালে পাঠায়।

নিহত ইসাহাক আলী (৭০) রাঙ্গিয়ার পোতা গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, জমি নিয়ে দুই সন্তানের মধ্যে বিরোধ ছিল। এই বিরোধের কারণে হত্যাকাণ্ড ঘটেছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ছাড়া মাঠের মধ্যে ফাঁকা বাড়িতে পুত্রবধূ নিয়ে তিনি বসবাস করতেন। পরকীয় বা অন্য কোনো কারণে ইসাহাক আলী খুন হয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের পুত্রবধূকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে বলে জানিয়েছে ডাকবাংলা পুলিশ ক্যাম্পের এএসআই কাজী বায়োজিদ।

স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম জানান, সকালে বাড়ির পাশে ঠাকুর খাল নামক স্থানে একটি ধানক্ষেতে ইসাহাক আলীর লাশ পড়ে থাকতে দেখে কৃষকরা। তারা পুলিশকে খবর দিলে পুলিশ সকাল ১০টার পর লাশ উদ্ধার করে।

প্রতিবেশী আব্দুল হাকিম জানান, নিহত রুস্তম আলী নিরীহ প্রকৃতির মানুষ ছিলেন। ১৫ বছর আগে তার স্ত্রীর মৃত্যুর পর তিনি আর বিয়ে করেননি। তিনি হত্যার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানান।

এ বিষয়ে ঝিনাইদহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন কালবেলাকে বলেন, নিহত কৃষক ইসাহাক আলীর হাত-পা বেধে গলায় ফাঁস দিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ ঘাতকদের চিহ্নিত করার প্রক্রিয়া শুরু করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে ব্রাজিলের তুরুপের তাস হতে পারেন এন্দ্রিক

মোজতবা খামেনির জন্য ‘বিশেষ চিঠি’ নিয়ে ইরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

যে কারণে চুক্তির দ্বারপ্রান্তে গিয়েও বারবার ব্যর্থ যুক্তরাষ্ট্র-ইরান

কমলো জেট ফুয়েলের দাম

রাজধানীতে ব্যবসায়ীকে গুলি করে ছিনতাই

নোয়াখালীতে আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ

ছাঁটাই শ্রমিকদের পুনর্বহালের দাবি ইসলামী শ্রমিক আন্দোলনের

স্ত্রীকে ভিডিও কলে রেখে স্বামীর আত্মহত্যা

সংসদে তোফায়েল আহমেদসহ সাবেক ১৬ এমপি-মন্ত্রীর মৃত্যুতে শোক প্রস্তাব

সিগারেট খেতে বাঁধা দেওয়ায় খুন

১০

ইউরোপজুড়ে জিপিএস সংকেত বিঘ্নিত করছে রুশ স্যাটেলাইট

১১

আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

১২

শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত ককরোচ পার্টির আন্দোলন চলবে

১৩

জাতীয় সংসদে পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী ঘোষণা

১৪

ইরানের জব্দকৃত সম্পদ নিয়ে নতুন পরিকল্পনা সাজাচ্ছে যুক্তরাষ্ট্র

১৫

১০ বছরের শিশুকে ‘ধর্ষণ’, অভিযুক্তকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ

১৬

৪ বার সঠিক পূর্বাভাস দেওয়া প্রতিষ্ঠান জানাল ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে

১৭

আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু / মারা যাওয়া প্রত্যেক শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির

১৮

শাকিব বুবলীর দ্বিতীয় সন্তানের আগমন ঘটল কোথায়?

১৯

লাঠিসোঁটা নিয়ে বিএসএফকে ধাওয়া দিল এলাকাবাসী

২০
X