গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ০৩:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

চা না খাওয়ায় গ্রামবাসীর রাস্তা বন্ধ করে দিলেন দোকানদার

চা না খাওয়ায় গ্রামবাসীর রাস্তা বন্ধ করে দিলেন দোকানদার

চা না খাওয়ায় ৫ শতাধিক মানুষের চলাচলের রাস্তা বন্ধ করে দিলেন শাহজাহান মিয়া নামের এক দোকানদার। এতে ভোগান্তিতে পড়েছেন ওই রাস্তায় চলাচল করা স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ স্থানীয়রা। এদিকে তিন দিনে ওই রাস্তায় চলাচলের ব্যবস্থা না হওয়ায় গ্রামবাসী ক্ষোভ প্রকাশ করেছেন।

গত সোমবার (২৫ অক্টোবর) সকালে গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মধ্য কুমেতপুর গ্রামে ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার (২৫ অক্টোবর) সকালে জোরপূর্বক রাস্তাটি গর্ত ও বাঁশের লাঠিসহ কাঁটা দিয়ে বন্ধ করে দেন চা দোকানদার শাহজাহান মিয়া। তিনি নিজের জায়গার রাস্তার পাশাপাশি আরেকজনের জায়গাতেও গর্ত করেছেন। এতে ভোগান্তিতে পড়েছেন ওই গ্রামের ৫ শতাধিক মানুষ। এদিকে চলাচলের রাস্তাটি বন্ধ করায় যানবাহন বাড়িতে রেখে অনেকে রাস্তার পাশ দিয়ে হেঁটে পারাপার হচ্ছেন। আবার কেউ বাইসাইকেল হাতে করে ঘাড়ে তুলে রাস্তার গর্তের স্থান পার হচ্ছেন। এছাড়া কোমলমতি শিক্ষার্থীরা ভয়ে গর্ত পারাপার হচ্ছেন অতিকষ্টে।

গ্রামবাসীর অভিযোগ, চায়ের দোকানদার শাহজাহান মিয়ার দোকানে কয়েকজন গ্রামবাসী চা না খেয়ে অন্য দোকানে চা খাওয়ায় এরকম আজব অমানবিক কাণ্ড ঘটিয়েছেন তিনি। তাদের দাবি দ্রুত রাস্তা চলাচলের ব্যবস্থা ও অভিযুক্ত দোকানদারকে আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করা হোক।

ভুক্তভোগী বাসিন্দা জহুরুল বলেন, সামান্য চা না খাওয়াকে কেন্দ্র করে তিন দিন ধরে আমরা চলাচল করতে পারছি না। ৫০ বছর ধরে এই রাস্তা দিয়ে চলাচল করি।

অটোরিকশাচালক হামিদ জানান, অটোভ্যান, মোটরসাইকেল নিয়ে চলাচল করা যাচ্ছে না। দ্রুত এই রাস্তা চলাচল স্বাভাবিক ও চা দোকানদার শাহাজাহানের শাস্তি চাই। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানালেও কোনো ব্যবস্থা নেননি তিনি এখন পর্যন্ত।

শিক্ষর্থী রাসেল বলেন, এই রাস্তা দিয়ে স্কুল যেতে সমস্যা হচ্ছে। অনেক কষ্ট করে যাচ্ছি। দ্রুত রাস্তাটি ঠিক করা হোক। পথচারী জাহিদ বলেন, সাইকেল হাতে করে তুলে পার হতে হচ্ছে। অপরদিকে বৃদ্ধা নারীরা বলছেন, ঠিকভাবে রাস্তা পার হতে পারছি না। খুব কষ্টে আছি।

এদিকে সরেজমিনে ঘটনাস্থলে কালবেলার প্রতিবেদক গেলে দোকান বন্ধ করে শাহজাহান মিয়া উধাও হয়ে যান।

এ বিষয়ে বল্লমঝাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলফিকার রহমান কালবেলাকে বলেন, বিষয়টি অবগত আছি। জমির মালিক শাহজাহান মিয়াকে ইউনিয়ন পরিষদে ডাকা হয়েছে। আশা করছি দ্রুত সমস্যাটি সমাধান হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

১০

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

১১

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

১২

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

১৩

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

১৪

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

১৫

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

১৬

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

১৭

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

১৮

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৯

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

২০
X