ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫, ০৫:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

ভৈরবকে জেলার দাবিতে মহাসড়কে নামাজ আদায়

কিশোরগঞ্জের ভৈরবকে জেলা বাস্তবায়ন কর্মসূচির অংশ হিসেবে মহাসড়কে নামাজ আদায়। ছবি : কালবেলা
কিশোরগঞ্জের ভৈরবকে জেলা বাস্তবায়ন কর্মসূচির অংশ হিসেবে মহাসড়কে নামাজ আদায়। ছবি : কালবেলা

কিশোরগঞ্জের ভৈরবকে জেলা বাস্তবায়ন কর্মসূচির অংশ হিসেবে জুমার নামাজের পর ঢাকা-সিলেট মহাসড়কে ২ রাকাত নফল নামাজ আদায় করেছে ছাত্র-জনতা। এ সময় অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন ছিল বিপুল সংখ্যক পুলিশ।

শুক্রবার (৩১ অক্টোবর) ঢাকা-সিলেট মহাসড়কের একপাশ বন্ধ রেখে নামাজ আদায় করেন তারা। এ সময় অন্য পাশ দিয়ে যানচলাচল স্বাভাবিক ছিল। তবে ঢাকাগামী সব ধরনের যান চলাচল ২০ মিনিট বন্ধ ছিল।

এ বিষয়ে ভৈরব জেলা বাস্তবায়ন মঞ্চের নেতা সাইফুর রহমান শাহরিয়ার, জাহিদুল ইসলাম ও মহিউদ্দিন জানান, ভৈরব জেলা বাস্তবায়ন আল্লাহপাক যেন কবুল করেন। সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে জুমার নামাজের পর দুর্জয় মোড়ে ২ রাকাত নফল নামাজ আদায় করা হয়েছে। ভৈরব জেলা বাস্তবায়নের জন্য শান্তিপূর্ণ কমর্মসূচি অব্যাহত থাকবে।

তারা আরও বলেন, ভৈরবকে জেলা হিসেবে ২০০৯ সালে প্রজ্ঞাপন জারি করা হলেও এখনো বাস্তবায়ন হয়নি। অন্তর্বর্তীকালীন সরকার যদি দ্রুত ভৈরবকে জেলা বাস্তবায়ন পদক্ষেপ না নেয় তাহলে সামনে আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।

জানা গেছে, ভৈরব জেলা বাস্তবায়নের দাবিতে টানা কর্মসূচি চলছে। আজ ছিল পঞ্চম দিন। এর আগে, গত রোববার ঢাকা-সিলেট, ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়ক ২ ঘণ্টা অবরোধ করে। এ সময় ৩ কিলোমিটার এলাকা যানজটের সৃষ্টি হয়ে দুর্ভোগে পড়েন যাত্রীরা। পরে ট্রেন ও লঞ্চ টার্মিনাল অবরোধ করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির হ্যাটট্রিকের এই দিনে ব্রাজিলকে হারিয়েছিল আর্জেন্টিনা

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

অসহায় বাবার আকুতি, সন্তানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা তারিক

বিপুল পুলিশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডির তল্লাশি

‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’

তারল্য চাপ সামলাতে ১০ হাজার কোটি টাকা সহায়তা চায় ইসলামী ব্যাংক

বাজেটে নতুন উদ্যোক্তাদের জন্য বড় সুখবর

বিশ্বনেতাদের সামনে শ্রমিক অধিকারের দাবি তুললেন শিমুল বিশ্বাস

হরমুজ প্রণালিতে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টারের দুই পাইলট উদ্ধার

গুগল সার্চ থেকে ব্যক্তিগত তথ্য মুছে ফেলার আবেদন করবেন যেভাবে

১০

 তবে কি নায়িকারূপে পর্দায় আসছেন ‘রকস্টার’ প্রযোজক স্বর্ণা?

১১

প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে নারীর রহস্যজনক মৃত্যু

১২

খবরের কাগজে গরম খাবার খান, এতে শরীরে কী কী ঘটে জানুন

১৩

‘গোলাপ’ নিয়ে পরীমণি-নীরবের ইতিবাচক আলোচনা 

১৪

নজর কাড়ছে কসাই রিপনের পশুর মাথার শোপিস

১৫

‘ভুয়া’ চিকিৎসকের পরিচয় প্রকাশ করে প্রতিবেদন, প্রতিবেদকের বিরুদ্ধে মামলা

১৬

ভারতে প্রশ্নফাঁস ঠেকাতে বিশেষ দায়িত্ব পেল বিমানবাহিনী

১৭

সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে প্রধানমন্ত্রীর উপহার

১৮

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

১৯

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

২০
X