পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ১২:০৬ এএম
অনলাইন সংস্করণ

দেখিয়েছে জরিনাকে, এখন বলছে সংসার হবে সকিনার সাথে : হাসনাত

পটুয়াখালীতে দলীয় সমন্বয় সভায় বক্তব্য দেন হাসনাত আব্দুল্লাহ। ছবি : কালবেলা
পটুয়াখালীতে দলীয় সমন্বয় সভায় বক্তব্য দেন হাসনাত আব্দুল্লাহ। ছবি : কালবেলা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, দেখিয়েছে জরিনাকে, এখন বলছে সংসার করতে হবে সকিনার সাথে। আমরা শুরু থেকেই বলেছি— আগে সনদ দেখাতে হবে, এরপরে সিদ্ধান্ত নেওয়া হবে সিগনেচার করবো কী— করবো না। তখন তারা আমাদের বিরোধিতা করেছিলেন। কেউ যদি জুলাই সনদে স্বাক্ষর করার পরে বলেন যে— তাদের এটা দেখানো হয় নাই, এমনটা ছিল না— তবে তার দায় আমরা নেব কেন?

শনিবার (০১ নভেম্বর) বিকেলে পটুয়াখালী জেলা শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তনে দলীয় কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে অনুষ্ঠিত সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, গণভোট সংস্কার বাস্তবায়নের একটা প্রক্রিয়া, অতি দ্রুত তার অর্ডার জারি করতে হবে। এই আদেশ দেবেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূস। কিন্তু অনেকে এই আদেশ চুপ্পুর হাত থেকে নিতে চায়। হাসিনার আমলে ২০০০ মানুষ শহীদ হয়েছে, অনেক মানুষ আহত হয়েছে— এখন বিপ্লবের সার্টিফিকেট নিতে যেতে হবে চুপ্পুর কাছে? যদি এ আদেশ চুপ্পুর কাছ থেকেই নিতে হয় তবে হাসিনার কাছে কেন নয়? এটা গণ-অভ্যুত্থানকে বিতর্কিত করার চেষ্টা।

জোট করতে হলে কাদের সঙ্গে জোট করবেন এ প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা বিএনপিও না, জামাতও না— যারা দেশের সার্বভৌমত্ব রক্ষায় কাজ করবে আমরা আছি তাদের সাথে।

এনসিপির যুগ্ম সদস্য সচিব ও পটুয়াখালী জেলার প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন এনসিপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন, এনসিপির যুগ্ম-মুখ্য সংগঠক ডাক্তার মাহমুদা আলম মিতু এবং এনসিপির যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত।

এ সময় কেন্দ্রীয় নেতারা স্থানীয় নেতাদের কথা শোনেন এবং তাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দেন। এনসিপির এ সমন্বয় সভাকে ঘিরে জেলার নেতা কর্মীদের মধ্যে যথেষ্ট উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। দুপুর থেকেই তারা খণ্ড মিছিল নিয়ে জেলা শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তনে আসেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাইকোর্টে নথি পৌছালে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

রামিসা হত্যা মামলা: আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

 বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১০

ঈদযাত্রায় প্রাণ হারালেন ৪৩৮ জন

১১

নতুন উড়োজাহাজ কিনছে আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ

১২

চট্টগ্রামজুড়ে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা

১৩

গাজায় শৌচাগার সংকটে মানবেতর জীবন, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

১৪

চমেকে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

১৫

‘শুধু ফাঁসির আদেশ দিলেই হবে না, কার্যকরও করতে হবে’

১৬

পল্লবীর সেই ধর্ষণ ও হত্যা মামলা : আদালতে যা প্রমাণিত হলো

১৭

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / রায়ের পর কাঁদছেন স্বপ্না, নির্বাক সোহেল

১৮

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আসামি সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

১৯

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় পড়া চলছে

২০
X