কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫, ০৯:২০ পিএম
অনলাইন সংস্করণ
ওসমান হাদির মৃত্যু

আজ যা যা ঘটল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে শোকাহত ও বিক্ষুব্ধ গোটা দেশ। বৃহস্পতিবার রাতে তার মৃত্যুর খবরে ক্ষুব্ধ ছাত্র-জনতা রাজপথে নেমে আসেন। ওই রাতে নানা ঘটন-অঘটনের পর আজ শুক্রবারও উত্তপ্ত ছিল ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা।

এক নজরে দেখে নেওয়া যাক আজ যা যা ঘটল :

  • ঢাকায় গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার পর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া শরিফ ওসমান হাদির মরদেহ দেশে ফিরেছে। আজ তার মরদেহ বাংলাদেশে আনা হয়।
  • অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কার্যালয় জানিয়েছে, আগামীকাল শনিবার দুপুর ২টায় (গ্রিনিচ সময় সকাল ৮টা) জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে হাদির জানাজা অনুষ্ঠিত হবে। এর আগে হাদির মৃত্যুকে দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিসরে “অপূরণীয় ক্ষতি” বলে মন্তব্য করেন ড. ইউনূস।
  • ইনকিলাব মঞ্চ দেশের বিভিন্ন স্থানে রাতভর অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনায় নিজেদের উদ্বেগের কথা জানিয়েছে। তাদের সমর্থকদের রাস্তায় সহিংস কর্মকাণ্ড বন্ধে তৎপর থাকার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
  • হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে রাজধানীর উত্তরে গাজীপুর শহরে একটি মহাসড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা, ফলে ওই এলাকায় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে।
  • হাদির মৃত্যুতে শোক প্রকাশ করেছে দেশের দুই প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং জামায়াতে ইসলামী। তারা পৃথক বিবৃতিতে হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে।
  • জুমার নামাজের পর সারা দেশের মসজিদে হাদির আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। এ ছাড়া ভিন্ন ধর্মের উপাসনালয়ে হাদির আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। আগামীকাল শনিবার রাষ্ট্রীয়ভাবে শোক দিবস পালন করা হবে।
  • রাজধানীর তোপখানা রোডের উদীচী শিল্পী গোষ্ঠীর কার্যালয়ে আগুন দিয়েছে একদল লোক। শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় এই আগুনের ঘটনা ঘটে।
  • জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। প্রাথমিকভাবে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন হাদির সমর্থকরা।
  • ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় দ্রুত, নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধান ভলকার টুর্ক।
  • হাদির হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
  • হাদি হত্যার প্রতিবাদে চট্টগ্রামে ‘কফিন মিছিল’ করেছে জুলাই ঐক্য। এ সময় জুলাই আন্দোলনের সম্মুখ যোদ্ধারা মিছিলে অংশ নেন। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে পৃথকভাবে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীরা প্রতিবাদ কর্মসূচি পালন করেন।
কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১০

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১১

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১২

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৩

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৪

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৫

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১৬

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১৭

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১৮

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১৯

ডিএমপির দুই থানায় নতুন ওসি

২০
X