কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ০৭:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

নববধূর হাতে মেহেদির রঙ না মুছতেই প্রাণ হারালেন স্বামী

দুর্ঘটনাস্থল। ছবি : কালবেলা
দুর্ঘটনাস্থল। ছবি : কালবেলা

কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে কার্ভাডভ্যানের চাকায় পিষ্ট হয়ে নাজমুল হাসান (২৮) নামের এক প্রবাসফেরত যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে কুমিল্লার দেবীদ্বার উপজেলার বেগমাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এতে প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় মহাসড়কের দুই পাশে তিন কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

নিহত নাজমুল ওই উপজেলার এলাহাবাদ গ্রামের ব্যবসায়ী নজরুল ইসলামের ছেলে। তিনি কুয়েত প্রবাসী ছিলেন। প্রায় তিন মাস আগে দেশে ফিরে দেড় মাস আগে বিয়ে করেন। আগামী ১৫ দিনের মধ্যেই তার পুনরায় কুয়েতে ফেরার কথা ছিল।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেলে নাজমুল কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকা থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। বেগমাবাদ এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি পিকআপভ্যান তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়লে পেছনের কার্ভাডভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন : সরকার কয়েকটি দলের চাপে সিদ্ধান্ত বদল করছে : মঞ্জু

নিহতের ফুফাতো ভাই জানান, নাজমুল আজ ময়নামতি ক্যান্টনমেন্ট বাজার থেকে একটি টি-শার্ট কিনে বাড়ি ফিরছিলেন। কে জানত, সেটাই হবে তার জীবনের শেষ যাত্রা। নববধূর হাতে মেহেদির রঙ না মুছতেই তিনি প্রাণ হারালেন।

নিহতের বাবা নজরুল ইসলাম জানান, ছেলেকে বিয়ে করিয়ে খুব আনন্দে ছিলাম। সে আনন্দটা রাখল না আমার ছেলে।

মীরপুর হাইওয়ে পুলিশের এসআই আনিসুর রহমান কালবেলাকে জানান, নাজমুলের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। দুর্ঘটনায় জড়িত কার্ভাডভ্যান ও মোটরসাইকেল পুলিশ হেফাজতে রাখা হয়েছে। বিকেল সোয়া ৫টার দিকে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

আরও পড়ুন : ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধনের সময় জানাল ইসি

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত প্রকৌশলী দম্পতি শাহীন-ফারজানা

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

তিন প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক চেয়ারম্যান ও নির্বাহী সচিব নিয়োগ দিল সরকার

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১০

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১১

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১২

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১৩

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

১৪

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

১৫

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

১৬

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

১৭

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

১৮

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১৯

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

২০
X