ফ্রান্স প্রতিনিধি
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ০৬:৪৬ পিএম
আপডেট : ০২ নভেম্বর ২০২৫, ০৬:৫১ পিএম
অনলাইন সংস্করণ

ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধনের সময় জানাল ইসি

বাংলাদেশ নির্বাচন কমিশনের দেওয়া পোস্টার। ছবি : সংগৃহীত
বাংলাদেশ নির্বাচন কমিশনের দেওয়া পোস্টার। ছবি : সংগৃহীত

ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য চালু করা হবে ‘পোস্টাল ভোট বিডি’ নামের একটি মোবাইল অ্যাপ। যার মাধ্যমে বিদেশে বসবাসরত বাংলাদেশিরা ভোটার হিসেবে নিবন্ধনের আবেদন করতে পারবেন।

বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন ফ্রান্সে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব কেএফএম শারহাদ শাকিল।

সূত্র জানায়, চলতি মাসের তৃতীয় সপ্তাহ থেকে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু করা হবে। ফ্রান্সসহ আরও কয়েকটি দেশে প্রবাসীদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যুর জন্য অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন।

ইসি জানিয়েছে, বিদেশে বসবাসকারী যে কোনো বাংলাদেশি নাগরিক অনলাইনে ফর্ম-২-এ পূরণ করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করতে পারবেন। এর জন্য বৈধ পাসপোর্ট, অনলাইনে যাচাইকৃত জন্মনিবন্ধন সনদ এবং সাম্প্রতিক রঙিন পাসপোর্ট-সাইজ ছবি প্রয়োজন হবে। প্রয়োজন অনুযায়ী পিতা-মাতার এনআইডি, শিক্ষাগত যোগ্যতার সনদ, বিবাহ সনদ এবং বাসস্থানের প্রমাণপত্রও জমা দিতে হতে পারে।

আবেদন জমা দেওয়ার পর বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করবে ফ্রান্সে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। তথ্য যাচাই-বাছাইয়ের পর আবেদন অনুমোদিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে এবং এনআইডি ইস্যুর প্রক্রিয়া শুরু হবে।

অনেক দিন ধরে প্রবাসীরা যে অধিকার প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছিলেন, তা বাস্তবায়নের দিকে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মায়ের জন্য অ্যাম্বুলেন্স পাইনি, তবু প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রী

বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা, চলছে চিরুনি অভিযান

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

যুবদল নেতা সজিবের বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবি

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

১০

প্রায় ৫০ বছর পর ভিসা ফি পাঁচ গুণ বাড়াল জাপান

১১

বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর

১২

ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

১৩

মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ, পাশে মিলল লাল শাড়ি

১৪

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত হলিউড তারকার ইসলাম গ্রহণ

১৫

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল ব্রাজিল সমর্থকরা

১৬

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

১৭

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

১৮

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর কত কমল তেলের দাম?

১৯

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

২০
X