মাগুরা প্রতিনিধি
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ০৫:০৯ পিএম
আপডেট : ০৫ নভেম্বর ২০২৫, ০৫:১৮ পিএম
অনলাইন সংস্করণ

মাগুরার প্রবেশদ্বারে বিএনপি প্রার্থী মনোয়ার খানকে অভ্যর্থনা

জমকালো অভ্যর্থনায় সিক্ত মনোয়ার হোসেন খান। ছবি : কালবেলা
জমকালো অভ্যর্থনায় সিক্ত মনোয়ার হোসেন খান। ছবি : কালবেলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনয়ন পেয়ে মাগুরায় জমকালো সংবর্ধনা পেলেন দলীয় প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান।

বুধবার (৫ নভেম্বর) সকালে তিনি কামারখালী ব্রিজে পৌঁছলে হাজারো দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ ফুলেল শুভেচ্ছা ও ধানের শীষের স্লোগানে তাকে বরণ করে নেন।

এ সময় কামারখালী ব্রিজ থেকে মাগুরা শহর পর্যন্ত কয়েক কিলোমিটারজুড়ে ছিল মানুষের ঢল। স্থানীয়রা ব্যানার, ফেস্টুন ও মিছিল স্লোগানে তাকে স্বাগত জানায়।

সংবর্ধনার শুরুতে স্থানীয় ওয়াপদার মোড়ে সমাবেশে মনোয়ার হোসেন খান বলেন, মাগুরার মানুষ আজ যে ভালোবাসা দেখিয়েছে, তা আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। বিএনপি জনগণের দল— এই ভালোবাসাই আমাদের আগামী দিনের প্রেরণা।

তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের অধিকার ফিরিয়ে আনা হবে। মাগুরার উন্নয়ন ও মানুষের জীবনমান পরিবর্তনে আমি সর্বদা কাজ করে যাব।

আরও পড়ুন : ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

এ সময় জেলা বিএনপির স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের অব্যবস্থাপনা, মূল্যস্ফীতি ও দুঃশাসনে অতিষ্ঠ জনগণ এবার পরিবর্তন চায়। তারা আশা প্রকাশ করেন, মনোয়ার হোসেন খানের নেতৃত্বে মাগুরা বিএনপি ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নিয়ে জয়লাভ করবে।

অভ্যর্থনা শেষে শোভাযাত্রায় বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। শহরজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। অনেকেই বলেন, দীর্ঘদিন পর বিএনপির এমন গণজোয়ার মাগুরায় নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোনালদোকে বিশ্বকাপ জেতাতে ‘সুবিধা’ দেবে ফিফা, দাবি ধর্মগুরুর

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

আজকে স্বর্ণের বাজারদর

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

১০

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

১১

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

১২

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

১৩

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

১৪

আজকের নামাজের সময়সূচি

১৫

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

১৬

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১৭

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

১৮

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১৯

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

২০
X