সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ০৪:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই পক্ষের সংঘর্ষ। ছবি : কালবেলা
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই পক্ষের সংঘর্ষ। ছবি : কালবেলা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) সকাল ৭টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের ফতেহপুর গ্রামে এই সংঘর্ষ চলে।

মাঝে বিরতি থাকলেও গতকাল মঙ্গলবার (৪ নভেম্বর) রাত সাড়ে ১১টায় শুরু হয়ে এই সংঘর্ষ চলে রাত ১টা পর্যন্ত।

স্থানীয়রা জানান, ফতেহপুর গ্রামের মৃত আলী আকবরের ২ ছেলে সাত্তার ও এমদাদের মধ্যে জায়গা বেচা-কেনা নিয়ে বিরোধ চলছিল। সম্প্রতি এমদাদুল তার ভাই সাত্তারের মেয়ের জামাতার কাছে জায়গা বিক্রি করেন। এমদাদুল টাকা চাইলে তার ভাই সাত্তার জানান, বিক্রয় প্রক্রিয়া শেষ হওয়ার পর টাকা দেবে।

এ নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় মীমাংসার জন্য সালিশ বসলেও কোনো মীমাংসা হয়নি। বিষয়টিকে কেন্দ্র করে গ্রামের মানুষ দুটি পক্ষে বিভক্ত হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বুধবার সকালে সংঘর্ষে লিপ্ত হয়। এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. ওবায়দুর রহমান বিষয়টি নিশ্চিত করে কালবেলাকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে উপজেলা যুবলীগ সভাপতি গ্রেপ্তার

একসঙ্গে কতটা লিচু খেলে বিপদ হতে পারে? যা বলছেন বিশেষজ্ঞ

‘স্বাস্থ্যসেবার আজ ও আগামী’ শীর্ষক সভা অনুষ্ঠিত

হাসপাতালের লাইসেন্স বাতিলে ‘আমার ফাঁসি হয়েছে’: আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক

সর্বকালের সবচেয়ে ‘সমালোচিত’ বিশ্বকাপের সাক্ষী হচ্ছে বিশ্ব?

এভারেস্টজয়ী নুরুননাহারকে পূবালী ব্যাংকের সংবর্ধনা

সাংবাদিকদের প্রতি ইসলামী আন্দোলনের বিশেষ আহ্বান

তদন্তে মিলল জামায়াত নেতার চাঁদাবাজির অভিযোগ

আবারও ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ও ইউনিলিভারের যৌথ উদ্যোগে করপোরেট সেশন

১০

শিক্ষক, গবেষক তৈরির লক্ষ্যে ড্যাফোডিলে টিএএফ ও অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রামের আবেদন শুরু

১১

কোটি টাকা নিয়ে ঘোরার অভিযোগ / মন্ত্রী সাহেবকে জিজ্ঞেস করেন ‘প্রুফটা দেখাতে’: আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক

১২

ইসলামী ব্যাংকের জন্য নিরপেক্ষ বোর্ড গঠনের প্রচেষ্টা চলছে : নতুন প্রশাসক

১৩

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তির বিরুদ্ধে তেহরানে বিক্ষোভ

১৪

ঘুরে দাঁড়াবে ব্রাজিল বিশ্বাস কাকার

১৫

শরীর খারাপে কতটা নিখুঁত প্রেসক্রিপশন দেয় এআই? গবেষণায় যা দেখা গেল

১৬

সন্তান জন্মের হার কমার নেপথ্যে কি স্মার্টফোন দায়ী? গবেষণায় চাঞ্চল্যকর দাবি

১৭

বিদেশি মুদ্রা উদ্ধারের মামলায় ফরাসি নাগরিক ডেলন রিমান্ডে

১৮

‘মরার আগে যদি দেখে যাইতে পারতাম’ / ৫৫ বছর ধরে শরীরে পাকবাহিনীর বুলেট বহন করছেন রশিদা

১৯

ছাত্রত্ব শেষ হ‌ওয়ায় হল ছাড়লেন জাকসুর জিএস, সময় চাইলেন ভিপি 

২০
X