জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ০৬:০৮ পিএম
অনলাইন সংস্করণ

তরুণীকে অপহরণের দায়ে চারজনের যাবজ্জীবন

জামালপুরে এক তরুণীকে অপহরণের দায়ে চারজনকে যাবজ্জীবন। ছবি : কালবেলা
জামালপুরে এক তরুণীকে অপহরণের দায়ে চারজনকে যাবজ্জীবন। ছবি : কালবেলা

জামালপুরে এক তরুণীকে অপহরণের দায়ে চারজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (০৫ নভেম্বর) দুপুরে জামালপুর জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন জেলার মেলান্দহ উপজেলার ভাংগুনী ডাংঙ্গা গ্রামের মুন্নার ছেলে মজনু মিয়া (২৫), একই গ্রামের মো. ইমান আলীর ছেলে জহুরুল ইসলাম (৩৭), রান্ধুনীগাছা গ্রামের মরহুম হাতেম আলী খন্দকারের ছেলে হানিফ খন্দকার (৫৯) এবং ওই গ্রামের মো. আবুল কাশেমের ছেলে মো. মমিন মিয়া (৪০)।

মামলার সূত্রে জানা গেছে, ২০২২ সালের ৯ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৫টায় ভুক্তভোগী তরুণী স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে আসার সময় জামালপুর সদর উপজেলার রশিদপুর বাজারের পশ্চিম পার্শে থেকে মামলার এজাহারভুক্ত আসামিরা জোর পূর্বক ওই তরুণীকে অপহরণ করে নিয়ে যায়।

১১ ফেব্রুয়ারি ভুক্তভোগী তরুণীর বাবা বাদী হয়ে জামালপুর সদর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। ওই বছরের ২৭ এপ্রিল মজনু মিয়ার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২০০০ এর ৭ ধারায় মমিন মিয়া এবং একই আইনের ৭/৩০ ধারায় হানিফ খন্দকার, মমিন মিয়া, জহুরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।

যুক্তিতর্ক উপস্থাপন এবং চারজন স্বাক্ষীর সাক্ষ্য শেষে ৪ বছর মামলা চলার পরে চূড়ান্ত রায়ে আসামিরা দোষী প্রমাণিত হওয়ায় আদালত চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে ৫০ হাজার করে টাকা জরিমানা করেছে। জরিমানার টাকা ভুক্তভোগী পাবে বলে রায়ে উল্লেখ করা হয়।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল -১ এর পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. ফজলুল হক বলেন, রায়ে ভুক্তভোগীর পরিবার এবং রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১০

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

১১

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

১২

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১৩

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১৪

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১৫

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৬

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৭

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৮

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৯

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

২০
X