সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ০৫:৫২ এএম
আপডেট : ০৬ নভেম্বর ২০২৫, ১২:১০ পিএম
অনলাইন সংস্করণ

নিখোঁজের আড়াই মাস পর মাথার খুলিসহ হাড় উদ্ধার

পুলিশের হাতে গ্রেপ্তার আসামিরা। ছবি : কালবেলা
পুলিশের হাতে গ্রেপ্তার আসামিরা। ছবি : কালবেলা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাথার খুলিসহ হাড় উদ্ধার হওয়া অটোচালক আমিরুল হত্যার রহস্য উদ্ঘাটন করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার ও লুণ্ঠিত মালপত্র উদ্ধার হয়েছে। গ্রেপ্তার আসামিরা হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।

বুধবার (৫ নভেম্বর) সলঙ্গা থানা আমলি আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. ওমর ফারুকের কাছে আসামিরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

আসামিরা হলেন, সলঙ্গা থানার চকনিহাল গ্রামের মৃত সোহরাব আলীর ছেলে মো. সাহেব আলী প্রামাণিক (২৫), তাড়াশ উপজেলার ওয়াসিন গ্রামের মৃত আব্দুল বাহেরের ছেলে মো. আব্দুল আজিম প্রাং (৩১) ও সলঙ্গা থানার চক নিহাল গ্রামের মৃত শাহজাহান আলীর ছেলে মো. মনিরুজ্জামান সরকার (৪৪)।

নিহত আমিরুল ইসলাম সলঙ্গা থানার অলিদহ গ্রামের মৃত আহম্মদ আলীর ছেলে।

মামলার তদন্তকারী কর্মকর্তা সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) নাজমুল হক রতন জানান, অটোকচালক আমিরুল গত ৫ আগস্ট দুপুরে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেন না। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে সলঙ্গা থানায় জিডি করেন। এর প্রায় আড়াই মাস পর ১৮ অক্টোবর বিকেলে সলঙ্গার থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের চক নিহাল গ্রামে ডোবায় কচুরিপানার নিচে থেকে তার মাথার খুলিসহ কঙ্কাল উদ্ধার করে পুলিশ। সেখানে থাকা পরনের কাপড় দেখে কঙ্কালটি আমিরুলের বলে শনাক্ত করে পরিবার।

এ ঘটনায় সলঙ্গা থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি মামলা রুজু হয়। তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ক্লুলেস এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যমতে ভিকটিম আমিরুলের লুট হওয়া অটোভ্যানের মালপত্র উদ্ধার করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু আছিয়া হত্যা মামলার শুনানি শিগগিরই, হাইকোর্টে পৌঁছেছে পেপারবুক

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

মানসিক হাসপাতালে দুই রোগীর মারামারিতে একজনের মৃত্যু

স্ত্রীর সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

আদ্-দ্বীনের ঘটনায় কোনো ছাড় দেবে না সরকার : স্বাস্থ্যমন্ত্রী

এসএসসির ফল ২০ জুলাই : শিক্ষামন্ত্রী

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

১০

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

১১

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

১২

কোন জেলায় কবে মিলবে এইচএসসির প্রবেশপত্র, জানাল শিক্ষা বোর্ড

১৩

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

১৪

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

১৫

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

১৬

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

১৭

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

১৮

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

১৯

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

২০
X