চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

খুনের আরেক মামলায় সাজ্জাদ দম্পতি গ্রেপ্তার

সাজ্জাদ দম্পতি। ছবি : সংগৃহীত
সাজ্জাদ দম্পতি। ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলনে নগরের বাকলিয়া এলাকার একটি মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র নিজাম উদ্দিনকে হত্যার ঘটনায় মামলায় চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ ও তার স্ত্রী শারমিন তামান্নাকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

রোববার (২১ ডিসেম্বর) পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক গ্রেপ্তারের আদেশ দেন।

একই আদালতের রাষ্ট্রীয় কৌঁসুলি (পিপি) রায়হানুল ওয়াজেদ চৌধুরী সোমবার (২২ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন গত বছরের ৫ আগস্ট মাদ্রাসাছাত্র নিজাম উদ্দিন নগরীর নিউমার্কেট এলাকায় গুলিতে নিহত হন। এ ঘটনায় তার বাবার দায়ের করা মামলার তদন্তে পুলিশ সাজ্জাদ ও তার স্ত্রীর জড়িত থাকার তথ্য পেয়েছেন।

আদালত সূত্রে জানা যায়, সাজ্জাদ রাজশাহী কারাগারে আর তামান্না রয়েছেন ফেনী কারাগারে। নিরাপত্তার কারণে তাদের চট্টগ্রাম আদালতে হাজির করা হয়নি। ভার্চুয়ালি শুনানি শেষে আদালত খুনের মামলায় দুজনকে গ্রেপ্তার দেখান। সাজ্জাদ ও তার স্ত্রীর খুনের সাত মামলায় জামিন পান গত বছরের সেপ্টেম্বরে। গত সপ্তাহে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে জামিননামা আসার পর বিষয়টি জানাজানি হলে জামিন স্থগিতের আবেদন করে রাষ্ট্রপক্ষ। পরে উচ্চ আদালত সাত মামলায় তাদের জামিন স্থগিত করেন।

পুলিশ ও আদালত সূত্র জানায়, সাজ্জাদ ১০টি হত্যাসহ মোট ১৯ মামলার আসামি। তার স্ত্রীর বিরুদ্ধেও একাধিক হত্যাসহ ৮টি মামলা রয়েছে। গত ১৫ মার্চ ঢাকার একটি শপিংমল থেকে সাজ্জাদকে গ্রেপ্তার করে পুলিশ।

পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বান্ডিল বান্ডিল টাকা ছুড়ে’ সাজ্জাদকে জামিনে মুক্ত করার কথা উল্লেখ করে তামান্নার একটি বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়ে। এরপর তাকেও গ্রেপ্তার করে পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেস্ট দলে কি জায়গা হারাচ্ছেন শাহীন আফ্রিদি?

সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি ঝুঁকিতে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

ইরানের আকস্মিক হামলার পর ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

মেয়ের ফাঁসির রায়ে খুশি বাবা

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয় : শিক্ষামন্ত্রী

দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরছেন বিন্দু

যুদ্ধ বা আলোচনা, কোনোটিই ছাড়েনি ইরান : পেজেশকিয়ান

বিএনপি-আ.লীগ সংঘর্ষ, ওসিসহ অর্ধশত আহত

গন্তব্য

ইসরায়েলকে শিক্ষা দেওয়া হয়েছে, আপাতত হামলা বন্ধ : ইরান

১০

আফগানিস্তানকে ইনিংস ও ৩০০ রানে হারিয়ে ভারতের রেকর্ড জয়

১১

ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা ইরানের, দিল কঠোর হুঁশিয়ারি

১২

মুখস্থবিদ্যা নয় সৃজনশীল শিক্ষায় জোর দেওয়া হচ্ছে : মাউশি ডিজি

১৩

আইনজীবী বারে হামলা

১৪

নির্বাচনের একদিন পরই বিসিবি পরিচালকের পদত্যাগ

১৫

ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে দেশে ফিরেছে, পরিবারের কাছে হস্তান্তর

১৬

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

১৭

এশিয়ার ‘সেরা গবেষক’ নির্বাচিত হয়েছিলেন দীপ্তিকে বিয়ে করা মুশতাক

১৮

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৯

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

২০
X